অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গিটারবাদকগান তিনি গাইতে পারেন, এটি অনেকেরই জানা। নিজস্ব একটা ব্যান্ড দলও গড়েছেন শ্রীশান্ত। ২০১০ সালে ভগ্নিপতি আর কাছের বন্ধুদের নিয়ে গড়া ব্যান্ডের নাম ‘এস-৩৬’। তবে কণ্ঠে মোহনীয় সুর তুলে নয়, ভারতীয় ক্রিকেট তারকা দর্শকদের মোহিত করবেন গিটার বাজিয়ে। কাজটি আবার করবেন একটি ক্রিকেট ম্যাচের আগে। ভারতীয় পেসার এবার আইপিএল খেলবেন রাজস্থান রয়্যালসের হয়ে। কিংস একাদশ পাঞ্জাবের বিপক্ষে রাজস্থানের প্রথম ম্যাচটি ৬ এপ্রিল। রাজস্থান ঘোষণা করেছে, জয়পুরের এই ম্যাচ-পূর্ব কনসার্টে পারফর্ম করবেন শ্রীশান্ত ও তাঁর দল। কনসার্টে শ্রীশান্তকে পাওয়া যাবে গিটারবাদকের ভূমিকায়! ওয়েবসাইট।এপ্রিল ‘ফল’এপ্রিল ফুল তো শুনেছেনই। এপ্রিল ‘ফল’ শুনেছেন? কাল ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসল-লিভারপুল ম্যাচে পাওয়া গেল ‘এপ্রিল ফল’-এর দেখা। ম্যাচের ১০ মিনিটের মাথায় মাঠে পড়ে গিয়ে কাতরাচ্ছিলেন লিভারপুলের অ্যান্ডি ক্যারল। অথচ সে রকম কোনো আঘাতই পাননি। ক্যারল আসলে ইচ্ছে করে পড়ে গিয়ে ফাউল আদাল করেছেন। কিন্তু রেফারিকে ‘এপ্রিল ফুল’ করতে পারেননি। ডাইভ দেওয়ার অপরাধে উল্টো তাঁকেই হলুদ কার্ড দেখতে হয়েছে। ক্যারলের এই ইচ্ছাকৃত ‘ফল’ বা পতনকেই বলা হচ্ছে এপ্রিল ফল! অবশ্য লিভারপুলই ২-০ গোলে হেরেছে। লিভারপুলের এই পতনও পেয়েছে ‘এপ্রিল ফল’ শিরোনাম! ওয়েবসাইট।