অন্যকলাম
আবারও রাইডার!লড়াইটা বুঝি এবার মারিও বালোতেল্লির সঙ্গেই জমিয়ে তুলতে চান জেসি রাইডার। ভাবখানা এমন, বালোতেল্লি যদি একটা বেখবরের জন্ম দেন, তিনি দেবেন দুটি। প্রতিভাবান কিন্তু লাগামছাড়া—ফুটবলার বালোতেল্লি আর ক্রিকেটার রাইডারকে একই বন্ধনীর মধ্যে এনে ফেলেছে এই জোড়া বিশেষণ। নেপিয়ারের এক পানশালায় আবারও মারপিট করে নিষিদ্ধ হয়েছেন কদিন আগে। নিজেকে সামলে রাখতে রাইডার আইপিএলে খেলতে আসার সময় একজন মনোবিদও আনবেন—এমন খবর ছাপা হওয়ার এক দিন পরেই শোনা গেল, এবার ঘরোয়া একটি ম্যাচে প্রতিপক্ষ এক খেলোয়াড়ের সঙ্গে কলহ-বিবাদ হয়েছে। আম্পায়ার তাঁর বিরুদ্ধে আচরণবিধি ভাঙার অভিযোগও এনেছেন। ওয়েবসাইট।সিআইডিতে শচীন সিআইডিতে শচীন টেন্ডুলকার! প্রথম শুনে একটু হোঁচট খাওয়াই স্বাভাবিক। ভারতের অপরাধ তদন্ত দপ্তরে হঠাৎ কী কাজে যাচ্ছেন ব্যাটিং কিংবদন্তি? কারণ, তাঁর একটা প্রিয় ব্যাট চুরি গেছে। সেটার তদন্তভার তিনি তুলে দেবেন সিআইডির হাতে। না, ঘাবড়াবেন না, পুরো ঘটনা আসলে নাটকের অংশ। সনি টিভির জনপ্রিয় সিরিয়াল সিআইডির একটি বিশেষ অনুষ্ঠান নিবেদিত হচ্ছে শততম আন্তর্জাতিক সেঞ্চুরি হাঁকানো টেন্ডুলকারের উদ্দেশে। ওই পর্বেই নিজের ভূমিকাতেই ছোট্ট একটা অংশে অভিনয় করবেন তিনি। প্রযোজক বিপি সিং নিশ্চিত করেছেন, অভিনয়ের ব্যাপারে সম্মতি মিলেছে টেন্ডুলকারের কাছ থেকে। ওয়েবসাইট।আসল কারণম্যারাডোনার বেশির ভাগ কথাতেই হয়তো একমত হবেন না। তবে সেদিন যা বলেছেন, দ্বিমত প্রকাশের সুযোগ নেই। নারীর ওপর আক্রমণকারীরা অবশ্যই কাপুরুষ। তবে ওই ঘটনার অন্য রকম ব্যাখ্যা পাওয়া যাচ্ছে আল শাহাব ক্লাব থেকে। ম্যারাডোনা নাকি খামাখাই শাহাবের সমর্থকদের দুষছেন। শাহাবের দাবি, ওই হাঙ্গামার মধ্যে থাকা দর্শক তাঁদের সমর্থক নয়। তারা নাকি নিরপেক্ষ! বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, গ্যালারিতে থাকা ম্যারাডোনারই আর্জেন্টাইন বন্ধু-স্বজন শাহাবের এক ব্রাজিলিয়ান খেলোয়াড়কে গালি দেওয়ার পরই ঘটনার শুরু। ‘ওরা আর্জেন্টাইন, আর খেলোয়াড়টি ব্রাজিলিয়ান। ফলে ওরা একে-অপরকে ঘৃণা করে’—বলেছেন শাহাবের সহসভাপতি বু হামিদ। ওয়েবসাইট।