অন্যকলাম
বালোতেল্লি আবারওদুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো...শেষ পর্যন্ত রবার্তো মানচিনি এই নীতি গ্রহণ করলে অবাক হওয়ার কিছু থাকবে না! হাজার বুঝিয়েও যে মারিও বালোতেল্লিকে পথে আনতে পারলেন না ম্যানচেস্টার সিটির কোচ। তাই মাথায় হাত বুলানো বাদ দিয়ে মানচিনি হুমকির পথ ধরেছেন। তাতেও কাজ হচ্ছে না। ‘ব্যাডবয়ে’র কাজ-কারবার চলছেই। এবার অবশ্য বাইরে নয়, ‘বীরত্ব’ দেখিয়েছেন ঘরের মধ্যেই। গত ৩১ মার্চ সান্ডারল্যান্ডের সঙ্গে ৩-৩ গোলে ড্র ম্যাচের পর সতীর্থ ইয়া তোরের সঙ্গে লেগে গিয়েছিল তাঁর, হাতাহাতি হওয়াটাই বাকি ছিল। ইয়ার ভাই কোলো এসে ঠেকিয়েছেন বলে রক্ষা! ওয়েবসাইট।মামলা প্রত্যাহারতাঁর সায় ছিল না। কিন্তু তাঁর ইচ্ছার বিরুদ্ধে বার্সেলোনা স্যামুয়েল ইতোকে বিক্রি করে দিয়েছিল ইন্টার মিলানে, যখন মাঠে নামলেই গোল পাচ্ছিলেন। ক্ষুব্ধ ইতো পরে বার্সাকে তোলেন আদালতে। দাবি ছিল, বিক্রি করে দেওয়ার শর্ত অনুযায়ী ৩০ লাখ ইউরো পাবেন। কিন্তু বার্সা টাকাটা দেয়নি। এতদিন ঝুলে থাকা সেই মামলা প্রত্যাহার করে নিলেন ইতো। প্রিয় ক্লাবের সঙ্গে আইনি লড়াইটা আর চালাতে চাননি। মাখাচকালায় এখন বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়। হয়তো ভেবেছেন, শঠে শাঠ্যং করে আর কী লাভ? এতে অবশ্য নগদ লাভ একটা হয়েছে—বার্সার ধন্যবাদ। রয়টার্স।