অন্যকলাম
তাঁর ভালোবাসাআল ওয়াসলের কোচ হয়ে আসার পর থেকে উল্টোপাল্টা কাজ কম করেননি ডিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টিনার সাবেক কোচ এবার দেখিয়ে দিলেন আরব আমিরাতের ক্লাবটির প্রতি তাঁর ভালোবাসাও। চাইলেই এ চাকরিটা ছেড়ে ঘরে ফিরতে পারতেন। আর্জেন্টিনারই ক্লাব সান লরেঞ্জোর কোচ হওয়ার প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু ম্যারাডোনা সেটি ফিরিয়ে দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কখনোই আল ওয়াসল ছাড়বেন না, ‘আমি একটা চাকরি করি এবং আমি আমার খেলোয়াড়দের ছেড়ে যেতে পারব না।’ তিনি তো কারুসো লম্বার্ডির মতো অকৃতজ্ঞ নন! গত মার্চেই লরেঞ্জোর কোচ হওয়া কারুসো লম্বার্ডি লরেঞ্জো ছেড়ে যোগ দিয়েছেন কিলমেসে। ওয়েবসাইট।কুইপার্স খুশিএসি মিলান তো মানতেই পারেনি। রেফারির ওপর ক্ষোভ উগরেছে প্রকাশ্যেই। সমালোচনা চলছে বাইরেও। কিন্তু যাঁর সিদ্ধান্ত নিয়ে এত শোরগোল, বার্সেলোনা-মিলান ম্যাচের সেই রেফারি বিয়র্ন কুইপার্স বলছেন, সিদ্ধান্তটি নিতে পেরে তিনি খুশি। গত মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মিলানের বিপক্ষে দুটি পেনাল্টি দেন ডাচ রেফারি। প্রথমটি নিয়ে কোনো কথা না থাকলেও দ্বিতীয়টি নিয়ে প্রশ্ন তুলেছে মিলান। মিলানের সুইডিশ স্ট্রাইকার ইব্রাহিমোভিচ রেফারিকে ধুয়ে দেওয়ার পাশাপাশি বার্সেলোনার প্রতি উয়েফার পক্ষপাতিত্বের অভিযোগ পর্যন্ত এনেছেন। কিন্তু কুইপার্স বলছেন, ‘আমাদের (ম্যাচ অফিশিয়াল) দলগত পারফরম্যান্স ছিল দারুণ। আমাদের প্রত্যাশামতোই শেষ হয়েছে ম্যাচ।’ ওয়েবসাইট।