অন্যকলাম
পরিবর্তন মৃত্যুর কাছাকাছি গিয়ে নতুন উপলব্ধি হয়েছে আন্তোনিও কাসানোর। নানা কাণ্ডকীর্তির জন্য মারিও বালোতেল্লিই হয়তো সেরা এখন। তবে একসময় কাসানোরও বেশ নামডাক ছিল। তাঁকেও বলা হতো ব্যাডবয়। পাগুলে কাণ্ডকীর্তির জন্য নয়, তাঁর দুর্বিনীত আচরণের জন্য। কিন্তু বদলে যাওয়া কাসানোর কথা, ‘আমি চাই, কাসানোর ভালো কিছুই মানুষ মনে রাখুক। আমি করুণা চাই না।’ তা কী করতে চান? এসি মিলানকে এবারও লিগ জেতাতে চান। নভেম্বরে হূৎপিণ্ডে অস্ত্রোপচারের পর মৃত্যুভয়ই পেয়ে বসেছিল তাঁকে। সেই ভয়কে জয় করে ২৯ বছর বয়সী স্ট্রাইকার মাঠে নামার অপেক্ষায়। খেলতে পারেন আজ ফিওরেন্তিনার বিপক্ষেই। এএফপি।বৈষম্য নয়বিশ্বজুড়ে নারী-পুরুষের সম-অধিকারের নছিহত করে বেড়ায় তারা। অথচ তাদের ঘরেই কিনা যুগ যুগ ধরে বইছে বৈষম্যের ধারা! দেরিতে হলেও সোচ্চার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, ‘দূর হোক বৈষম্য’। তিনি পরিষ্কার বলছেন, অগাস্টা গলফ ক্লাবে মহিলাদের নেওয়া উচিত। বিশ্বের অন্যতম পুরোনো এ গলফ ক্লাবটি প্রতিষ্ঠিত ১৯৩৩ সালে। পরের বছর থেকেই ক্লাবটি আয়োজন করে আসছে, বিশ্বের পেশাদার গলফের চারটি মেজরের একটি অগাস্টা মাস্টার সিরিজ। কিন্তু ক্লাবটিতে কোনো মহিলা সদস্য নেই। তাদের বার্ষিক টুর্নামেন্টটিতেও মহিলারাও অচ্ছুৎ। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থিতায় ফেবারিট মিট রমনিও ওবামার সঙ্গে একমত। রয়টার্স।সেই বলগ্যারি সোবার্সের ছয় ছক্কা সামনাসামনি দেখতে না পারায় আক্ষেপ আছে? আপনার জন্য সুযোগ আছে বেধড়ক পিটুনি খাওয়া ওই বলটিকেই বাড়িতে নিয়ে আসার। ১৯৬৮ সালে সোয়ানসিতে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে ম্যালকম ন্যাশের ওভারে যে বল দিয়ে ছয় ছক্কার ইতিহাস গড়েছিলেন সোবার্স, সেই বলটিকে নিলামে তুলছে ব্রিটিশ নিলামঘর বোনহ্যামস। এটাই বিস্ময়কর যে বলটা যে ফেরত পাওয়া গিয়েছিল! ছয় ছক্কার শেষটিতে সোবার্স বল ফেলেছিলেন মাঠের বাইরের রাস্তায়। ১১ বছরের এক ছেলে কুড়িয়ে পেয়ে বলটি ফেরত দিয়েছিলেন সোবার্সকে। ধারণা করা হচ্ছে, অন্তত ২৫ হাজার পাউন্ড দাম উঠবে ইতিহাসের সাক্ষী বলটির। ওয়েবসাইট।