অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আচরণ শিক্ষাক্রিকেট মাঠে তাঁরা দিল্লিবাসীর আশা-ভরসা। আর মাঠের বাইরে? অনুকরণযোগ্য শিক্ষক! আইপিএল দল দিল্লি ডেয়ার ডেভিলসের সঙ্গে জোট বেঁধেছে দিল্লি মেট্রো রেল করপোরেশন। মেট্রো রেলে যাতায়াতকারীদের নাগরিক আচরণের শিক্ষা দেবেন ডেয়ার ডেভিলস অধিনায়ক বীরেন্দর শেবাগ, পেসার উমেশ যাদব, ব্যাটসম্যান রবিন বিস্ত, কোচ এরিক সিমন্স। ট্রেনের দরজায় প্রতিবন্ধকতা সৃষ্টি না করা, প্ল্যাটফর্মের হলুদ দাগ অতিক্রম না করা, কোথাও নোংরা না করা—ভিডিওচিত্র ও বিলবোর্ডে এসব নিয়ে সতর্ক করবেন শেবাগরা। নাগরিক আচরণে উদাসীন নাগরিকেরা নায়কদের কথা শুনে যদি একটু সাবধান হোন! ওয়েবসাইট।ঘুষির বিচাররবার্তো মানচিনির কথায় অনুপ্রাণিত হয়ে ডেরলান কাজটা করেছেন, তা বলা যাচ্ছে না। কারণ এই ব্রাজিলিয়ান খেলোয়াড় রেফারিকে ঘুষিটা মেরেছেন গত সপ্তাহে। আর ম্যানচেস্টার সিটির কোচ ‘যদি মারিও বালোতেল্লি আমার সঙ্গে খেলত, তার মাথায় হয়তো আমি ঘুষি মারতাম’ কথাটা বলেছেন দুদিন আগে। তাই বলতে হবে, লাল কার্ড দেওয়ায় রেফারি হোয়াও বাতিস্তা কুনহা ব্রিতোকে ডেরলান ঘুষিটা মেরেছেন ইচ্ছে করেই। আমাজানের ক্লাব ইরানদুবার খেলোয়াড়টি পরে অবশ্য ক্ষমা চেয়েছেন। বলেছেন, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি, কারণ রেফারি তাঁর মা সম্পর্কে কটূক্তি করেছিলেন, যিনি ক্যানসারের সঙ্গে লড়ছেন। কারণ যা-ই হোক, ৭২০ দিনের জন্য নিষিদ্ধ হতে পারেন ডেরলান। ওয়েবসাইট।মেসি এগিয়েকেউ মেসির প্রশংসা করলে ম্যারাডোনা খুশি হন। তবে আর্জেন্টাইন কিংবদন্তি এবার খুশি হন কি না, সেটাই দেখার। আন্দ্রেয়াস ব্রেমা যে মেসিকে তুলনা করেছেন তাঁরই সঙ্গে। বলেছেন, ম্যারাডোনার চেয়ে মেসি ভালো! মেসির বিপক্ষে না খেললেও জার্মানির সাবেক ডিফেন্ডার ম্যারাডোনার বিপক্ষে খেলেছেন। ১৯৯০ বিশ্বকাপের ফাইনালে ম্যারাডোনার আর্জেন্টিনা এই ব্রেমার পেনাল্টি গোলেই হেরেছিল। দুপায়েই ড্রিবলিং করতে পারতেন। স্ট্রাইকারদের তাই আটকে দিতে পারতেন সহজেই। কিন্তু মেসি সম্পর্কে তাঁর কথা, ‘আমি হয়তো তাকে থামাতে পারতাম না। সে বিস্ময়কর। ম্যানইউর বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে তার খেলা দেখে আমি মুগ্ধ। আমার চোখে সে ম্যারাডোনার চেয়েও ভালো।’ ওয়েবসাইট।