অন্যকলাম
১০০ স্বর্ণমুদ্রাঅল্পের জন্য মুম্বাইবাসীর চাওয়া পূরণ করতে পারেননি শচীন টেন্ডুলকার। কিন্তু ঘরের ছেলেকে বঞ্চিত করতে চায় না মহারাষ্ট্র সরকার। গত নভেম্বরে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) ঘোষণা দিয়েছিল মুম্বাইয়ে শততম সেঞ্চুরিটা হলে টেন্ডুলকারকে ১০০ স্বর্ণমুদ্রা উপহার দেওয়া হবে। প্রথম ইনিংসে ৯৪ রানে আউট হয়ে মুম্বাইবাসীর হূদয় ভেঙেছিলেন, উপহারটাও আর দেওয়া হয়নি। সেঞ্চুরির সেঞ্চুরিটা হয়ে গেছে ঢাকায়। ১০০ স্বর্ণমুদ্রার পরিকল্পনাও ফিরে এসেছে। জাঁকালো অনুষ্ঠানে পুরস্কারটা দেওয়ার জন্য টেন্ডুলকারের কাছে একটা তারিখ চেয়েছে এমসিএ। এত বড় কীর্তিকে সম্মান জানাতে খরচ হচ্ছে অল্পই, ২৫ লাখ রুপির মতো। ওয়েবসাইট।জেসিকার সাজকথায় বলে, যে রাঁধে, সে চুলও বাঁধে। জেসিকা এনিসই তার জ্বলন্ত প্রমাণ। ট্র্যাক অ্যান্ড ফিল্ড গরম করাই ব্রিটেনের এই মহিলা অ্যাথলেটের ধ্যানজ্ঞান। ইউরোপিয়ান শিরোপার পাশাপাশি বিশ্ব হেপটাথলনের শিরোপা জিতে এমবিই খেতাব পেয়েছেন। সারাক্ষণ ধুলোবালির মধ্যেই পড়ে থাকতে হয়। তা থাক। তাই বলে রূপসজ্জায় এতটুকু কার্পণ্য নেই তাঁর! নিজেই বলছেন, কখনোই পরিপূর্ণ মেকআপ ছাড়া ট্র্যাকে নামেন না। চোখে আইলাইনার, মাসকারা লাগিয়ে তবেই ঘরের বাইরে পা ফেলেন। ‘এটা আমাকে আরও আত্মবিশ্বাসী করে। প্রতিযোগিতার আগে আমাকে ভালো দেখাটা সত্যিই গুরুত্বপূর্ণ’—বলেছেন লন্ডন অলিম্পিকে পাখির চোখ করা ২৬ বছর বয়সী অ্যাথলেট। ওয়েবসাইট।মুগ্ধ হান্টেলারবয়স হয়ে গেছে ৩৪। তার পরও আশ্চর্য ধারাবাহিকতায় ম্যাচের পর ম্যাচ গোল করে যাচ্ছেন রাউল গঞ্জালেস। স্পেনের সাবেক এই স্ট্রাইকার এখন খেলছেন বুন্দেসলিগার দল শালকেতে। সেখানেই ডাচ স্ট্রাইকার ক্লাস ইয়ান-হান্টেলারের সঙ্গে গড়েছেন বিধ্বংসী এক আক্রমণভাগ। কালই যেমন রাউলের ২ ও হান্টেলারের ১ গোলে হ্যানোভারকে ৩-০ গোলে হারিয়েছে শালকে। এই মৌসুমে বুন্দেসলিগায় ২৮ বছর বয়সী হান্টেলার করেছেন ২৩ গোল। রাউল ৩৪ ম্যাচে ১৮ গোল। এই বয়সেও যেভাবে খেলছেন রাউল তাতে রীতিমতো মুগ্ধ হান্টেলার। মুগ্ধ রাউলের ফিটনেস দেখেও, ‘সে এখনো ফুটবলটা উপভোগ করছে। সে এখনো আপাদমস্তক ফিট।’ ওয়েবসাইট।