অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আছেন ওয়ার্নার শেন ওয়ার্ন বিদায় বলে দিয়েছেন সেই কবে। কিন্তু এখনো তাঁর জন্য অস্ট্রেলীয়দের হাপিত্যেশ! এই কিংবদন্তি লেগ স্পিনারের শূন্যতা যে শিগগিরই পূরণ হওয়ার নয়। তবে ওয়ার্নের অভাব কিছুটা পূরণ করে দিতে চান ওয়ার্নার। ঠিকই ধরেছেন, ডেভিড ওয়ার্নারই! অস্ট্রেলীয় ওপেনার পরশু লেগ স্পিন করে সফলও। এর আগেও দুই টেস্ট মিলিয়ে ওভার তিনেক বল করলেও ব্রিজটাউন টেস্টেই প্রথম ১০ ওভার করে দুটি উইকেটও পেয়েছেন। একটি আবার দ্বিতীয় উইকেটে শতরানের জুটি ভাঙা গুরুত্বপূর্ণ উইকেট। ব্যাট হাতে মারকুটে ওয়ার্নার জানালেন, লেগ স্পিন বোলিংটা এখন থেকে গুরুত্বের সঙ্গেই নেবেন। ভালো করার জন্য শরণ নেবেন ওয়ার্নেরও। ওয়েবসাইট। সন্দেহ এখানেও!অন্ধদের ক্রিকেটে হার, সেই হারেও ‘অন্য কিছু’র সন্দেহ করে তদন্তে নামা, চিরশত্রুতা বুঝি একেই বলে! গত মাসে ভারতে এসে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলে গেছে পাকিস্তানের অন্ধ ক্রিকেট দল। সিরিজে বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানই ছিল ফেবারিট। কিন্তু চেন্নাইতে ওয়ানডে, টি-টোয়েন্টি দুটি সিরিজেই ভারতের কাছে তারা হেরেছে। পাকিস্তানের অন্ধ ক্রিকেট পরিষদ (পিবিসিসি) ভারতের কাছে অপ্রত্যাশিত হার মানতে পারেনি। পিবিসিসির বিশ্বাস, হারের পেছনে অবশ্যই কোনো কারণ আছে। আর সেটা প্রমাণে উঠে পড়ে লেগেছে। খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্ট—সন্দেহের তালিকায় সবাই। চার সদস্যের তদন্ত কমিটি ইতিমধ্যে খেলোয়াড়-কর্মকর্তাদের জেরা করেছে। ওয়েবসাইট।সেই মেলিসচেলসির সেই বহিষ্কৃত ফুটবলার জ্যাকব মেলিস এবং তাঁর বান্ধবীকে রক্তাক্ত অবস্থায় গ্রেপ্তার করেছে পুলিশ। সমপ্রতি ক্লাব অনুশীলন মাঠে ‘ধোঁয়া-বোমা’ পুঁতে রাখার দায়ে মেলিসকে বরখাস্ত করে চেলসি। গ্রেপ্তারের পেছনে অবশ্য সেই বোমা পুঁতে রাখার কোনো সম্পর্ক নেই। তাহলে কারণটা কী? নিজেরাই মারামারি করে একে অপরের নাক ফাটিয়েছেন! ২১ বছর বয়সী মেলিস আর তাঁর ১৯ বছর বয়সী বান্ধবী ঘটনা ঘটিয়েছেন রাত তিনটায়। তাদের এক প্রতিবেশী জানিয়েছেন, প্রচণ্ড চিৎকার-চেঁচামেচি আর গালিগালাজ শুনে মনে হচ্ছিল যুদ্ধ বেধে গেছে! হাসপাতালে নেওয়ার পর গ্রেপ্তার করা হয়ে তাঁদের। ওয়েবসাইট।