অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিসার জন্যঅনেকেরই মোটামুটি জানা, আইপিএলে এবার দুজন পাকিস্তানি। একজন ধারাভাষ্যকক্ষে গলা ফাটিয়ে যাচ্ছেন সমানে, রমিজ রাজা। আরেকজনের খোঁজ নেই। কিংস ইলেভেন পাঞ্জাব তিন ম্যাচ খেলে ফেললেও দেখা নেই পাকিস্তানি অলরাউন্ডার আজহার মেহমুদের। দেখা মিলবে কীভাবে, আজহার তো এখনো ভারতেই যেতে পারেননি! এখন ব্রিটেনের নাগরিক সাবেক পাকিস্তানি অলরাউন্ডারকে কিনেছিল পাঞ্জাব তাঁর খেলার ব্যাপারে নিশ্চয়তা পেয়েই। কিন্তু এখন ভারত সরকার ভিসা দিচ্ছে না তাঁকে। এতে যারপরনাই হতাশ পাঞ্জাব অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্ট, ‘ও দারুণ একজন ক্রিকেটার, আমরা ওকে ভীষণ মিস করছি।’ ওয়েবসাইট।স্বপ্নে দুঃস্বপ্নকী মধুর সময়ই না কাটছিল টিম ব্রেসনানের! শতভাগ টেস্ট জয়ের ধারা ধরে রেখে শ্রীলঙ্কা থেকে দেশে ফিরলেন, পেলেন উইজডেনের বর্ষসেরার স্বীকৃতি। এরপর আবার ফিরে গেলেন শ্রীলঙ্কার কাছাকাছি, প্রতিবেশী মালদ্বীপে। বান্ধবী হানা ব্যাটিকে আনুষ্ঠানিক বউ বানানোর জন্য বেছে নিয়েছেন মালদ্বীপকে। স্বপ্নের মতো সময়টায় দুঃস্বপ্নের মতো হানা দিল সুনামি। বিয়ের স্যুট গায়ে চাপানোর আগের দিন চাপাতে হলো লাইফ জ্যাকেট। পরশু সুনামি সতর্কতার আওতায় ছিল মালদ্বীপও, সেখান থেকে ব্রেসনানের টুইট, ‘বিয়ের আগের দিন লাইফ জ্যাকেট পরে বসে আছি!’ পরে সুনামি হয়নি। স্বস্তির টুইট করেছেন ব্রেসনানও। কাল বিয়েটাও ঠিকঠাক হয়ে যাওয়ার কথা। ওয়েবসাইট।চীনা প্রেমমনে হচ্ছে চীনের প্রেমে পড়ে গেছেন নিকোলাস আনেলকা। চেলসি থেকে সাংহাই শেনহুয়াতে নাম লেখানো ফরাসি স্ট্রাইকার বলেছেন, দরকার হলে দলের কোচের কাজও করে দেবেন! তবে কি খেলোয়াড়ি জীবনের ইতি টেনে দিতে চাইছেন এই ৩৩ বছর বয়সে? না, এখনই অবসর নিচ্ছেন না আনেলকা। আসলে খেলার পাশাপাশি কোচের ভূমিকাতেও কাজ করে যেতে চান। আনেলকার এমন মন্তব্য ছড়িয়েছে গুঞ্জন। শোনা যাচ্ছে, শেনহুয়ার কোচের পদ থেকে ছাঁটাই হয়েছেন জ্যাঁ টিগানা। তবে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, কোচ নয়, ছাঁটাই হয়েছেন তাঁর তিন সহকারী। অথচ মৌসুমে পাঁচটিই মাত্র ম্যাচ হয়েছে। এএফপি।