অন্যকলাম
এবার রাগবিআফগানরা খুব রাগী জাতি হিসেবে ‘সুখ্যাত’। কাবুলিওয়ালাদের রাগ নিয়ে কত গল্পই না আছে। রাগ আছে বলেই কি রাগবি? না, তা নয়। তালেবান দুঃশাসনে অন্ধকার যুগে পড়ে থাকা আফগানরা এখন আলোর পথযাত্রী। ক্রিকেট দিয়ে এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে আলাদা পরিচিতি পাচ্ছে আফগানরা। এবার রাগবিতেও অভিষেক হতে যাচ্ছে তাদের। ২৭ এপ্রিল থেকে দুবাইয়ে শুরু এশিয়ান ফাইভ নেশনস টুর্নামেন্টে খেলবে আফগানিস্তান রাগবি দল। এই খেলায় আফগানরা অনেক দূর যাবে বলেই আশা প্রকাশ করেছে আফগানিস্তান রাগবি ফেডারেশন। এএফপি। চলো কারাগারে!একের পর এক ম্যাচ হারছে দল। এই মৌসুমে ফরাসি লিগে ৩১ ম্যাচের মাত্র পাঁচটিতে এসেছে জয়। পয়েন্ট টেবিলে অজেরি ‘প্রথম’ স্থানে, কিন্তু সেটি শেষ দিক দিয়ে! এই সময় দলকে উজ্জীবিত করতে দারুণ এক বুদ্ধি বের করেছেন কোচ জাঁ-গাই ওয়েলেমে। পুরো দলকে নিয়ে ঘুরে এসেছেন জেলখানা থেকে। শিষ্যদের কাছে থেকে দেখিয়েছেন, বন্দীরা কেমন কষ্টের মধ্যে দিন যাপন করে। কোচের ধারণা, এতে কাজ হবে। ‘শুক্রবার আমরা এমন এক জায়গা থেকে ঘুরে এসেছি যেখানে সাধারণত কেউ যেতে চায় না। কিন্তু সেখান থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে একটা অনুভূতি কাজ করবে আপনার মধ্যে, আপনি মুক্ত’—বলেছেন কোচ। এএফপি। নিজেই ফাঁদেমারিও বালোতেল্লি-বিষয়ক ঘটনায় একজন গ্রেপ্তার। অবশ্য ড্যানিয়েল ব্রাউন পুলিশের কাছে পাকড়াও হয়েছেন নিজের কর্মদোষেই। বালোতেল্লি নির্দোষ! হয়েছে কী, ব্রাউন এই বলে ম্যানচেস্টার সিটিকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছিলেন, তাঁর কাছে নৈশক্লাবে মদে ডুবে থাকা অবস্থায় বালোতেল্লির ছবি আছে। ছবিটাও নাকি গত ১১ মার্চ সেয়ানসি সিটির কাছে সিটির হারের আগের দিনের। বালোতেল্লির স্বভাব জানা বলে সিটিও প্রথমে কথাটা বিশ্বাস করে ছবিটির জন্য যোগাযোগ করে। আর ঘটনাটা জানায় পুলিশকে। কিন্তু আসলে ছবিটা ব্রাউনের দাবিমতো অত বাজে নয়! ব্ল্যাকমেইলের দায়ে পুলিশ তাই...। ওয়েবসাইট।