অন্যকলাম
বৈষম্যনারী-পুরুষের চিরকালীন বৈষম্য তো আছেই। ক্যারোলিন ওজনিয়াকি এবার আবিষ্কার করলেন অন্য রকম এক বৈষম্য। এই টেনিস তারকার কথা, অন্য খেলার খেলোয়াড়দের তুলনায় টেনিস খেলোয়াড়দের রোজগার বড্ড কম। ক্যারিয়ারে ওজনিয়াকি টেনিস খেলে আয় করেছেন এক কোটি ৩০ লাখ ডলার। বিভিন্ন বিজ্ঞাপনী চুক্তি থেকে আয় ৮০ লাখ ডলার। ২১ বছর বয়সী ড্যানিশ তরুণীর আক্ষেপ, ‘আমি মনে করি, টেনিস খেলোয়াড়দের প্রকৃতপক্ষেই কম টাকা দেওয়া হয়।’ হ্যাঁ, টেনিস খেলোয়াড় হিসেবে কিছুটা পক্ষপাত থেকেই এমনটা বলছেন স্বীকার করলেও ড্যানিশ মেয়ে সমান পারিশ্রমিকেরই পক্ষে। টেনিস কোর্টে ঘাম তো আর কম ঝরাতে হয় না! ওয়েবসাইট।সতীর্থকে গুলি!ফুটবল মাঠ রণক্ষেত্র হতে পারে। তাই বলে ড্রেসিংরুম? সেটাই হয়েছে আর্জেন্টিনায়। মাঠে নয়, ড্রেসিংরুমে। ৯ জন নিয়ে খেলে ডার্বি ম্যাচে ইন্ডিপেন্ডিয়েন্টের কাছে রেসিং হেরেছে ৪-১ গোলে। হারের পর সতীর্থদের সব ক্ষোভ গিয়ে পড়ল তেও গুতিয়েরেজের ওপর। অযথা রেফারিকে লাঞ্ছিত করে লাল কার্ড দেখেছেন এই স্ট্রাইকার। সতীর্থদের বাক্যবাণে ক্ষিপ্ত গুতিয়েরেজ নাকি ব্যাগ থেকে ‘পেইন্টবল গান’ বের করে গুলি করতে যান অধিনায়ক সেবাস্তিয়ানি সাজাকে! পরিস্থিতি উত্তপ্ত হয় আরও। সবাই টিমবাসে গেলেও গুতিয়েরেজ মাঠ ছাড়েন ট্যাক্সিতে। আর হারের পর পদত্যাগ করেন রেসিংয়ের কোচ আলফিও বাসিলে। রয়টার্স।আইন মানে না...বাবা সংসদ সদস্য, মা পরিবেশসচিব। তার পরও শাস্তি এড়াতে পারলেন না জোনাথন স্পেলম্যান। ব্রিটেনের অভিজ্ঞ রাজনীতিবিদের কনিষ্ঠ ছেলে উঠতি এই রাগবি খেলোয়াড়কে ২১ মাসের জন্য নিষিদ্ধ করেছে রাগবি ফুটবল ইউনিয়ন। অপরাধ, ড্রাগ নিয়েছিলেন। সেই ড্রাগও আবার একাধিক নিষিদ্ধ দ্রব্যের সংমিশ্রণে তৈরি। ১৭ বছর বয়সী জোনাথন এর আগে ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৬ দল এবং হারলেকুইন্সে খেলেছেন। ড্রাগ নিয়েছিলেন স্কুলের এক ম্যাচে চোট পাওয়ার পর। বাবা-মা অবশ্য তাঁকে নিবৃত্ত করার চেষ্টা করেছেন। কিন্তু কাজ হয়নি। জুনিয়র স্পেলম্যান এখন বুঝতে পারবেন নিষেধ না মানার পরিণতি। ২০১৩ সালের অক্টোবর পর্যন্ত কাটাতে হবে মাঠের বাইরে! রয়টার্স।