অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংশয়মূলত ছিলেন দ্বিতীয় স্ট্রাইকার। কাজ ছিল মূল স্ট্রাইকারকে গোল করতে সাহায্য করা। কিন্তু ভূমিকা পাল্টে প্রধান স্ট্রাইকার হয়েছেন। সেটিও পরিস্থিতির চাপে। আর্সেনাল থেকে একের পর এক স্ট্রাইকারের বিদায়ের কারণে। কী আশ্চর্য, সেই রবিন ফন পার্সি করে চলেছেন গোলের পর গোল। এই মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ৩৩ ম্যাচে তাঁর গোল ২৭টি। মৌসুমে গোল ৩৪টি। অথচ জানেন কি, এই ভূমিকায় পার্সি সফল হবেন কি না, এ নিয়ে একজনের ভীষণ সংশয় ছিল। এবং সেই ‘সংশয়বাদী’ লোকটা ফন পার্সি নিজেই! ‘কখনোই ভাবিনি আমি একসময় মূল স্ট্রাইকার হব’—সম্প্রতি বলেছেন পার্সি। এএফপি। জুতা দানগরু মেরে জুতা দান হয়। ক্রিস্টিয়ানো রোনালদোর ব্যাপারে জুতা মেরে জুতাই দান করা হচ্ছে। জার্মানিতে খেলতে এসে রিয়াল মাদ্রিদের পর্তুগিজ উইঙ্গার তিন জোড়া জুতা হারিয়েছেন বলে খবর। কে বা কারা রোনালদোসহ রিয়ালের আরও দুই খেলোয়াড়ের জুতা চুরি করে নিয়ে গেছে। সেই ক্ষতি পুষিয়ে দিতে রোনালদোকে বাভারিয়ান জুতা উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। অবশ্য এই জুতা পরে আর যা-ই হোক, ফুটবল খেলা সম্ভব নয়। তবে রোনালদো চাইলে এই জুতা পায়ে দিয়ে আগামী অক্টোবরফেস্টে (বাভারিয়ানের ঐতিহ্যবাহী বার্ষিক উৎসব) অংশ নিতে পারবেন। ওয়েবসাইট।তবুও খুশি!রবীন্দ্রনাথ লিখেছিলেন, ‘কাঁদালে তুমি মোরে ভালোবাসারই ঘায়ে।’ বেঙ্গালুরুর কিশোরী টিয়া ভাটিয়ার তো সেই উপলব্ধি। মঙ্গলবার রাতে ক্রিস গেইলের ব্যাটে উড়িয়ে মারা বলে নাক ভেঙে দিয়েছে গ্যালারিতে মা-বাবার সঙ্গে খেলা দেখতে আসা টিয়ার। তখন সে কেঁদেছে বেদনায়। এর পর আরও একবার কাঁদল গেইলের কাছ থেকে ভালোবাসা পেয়ে। সেদিন রাতেই গেইল হাসপাতালে ছুটে গেছেন টিয়াকে দেখতে। ছোট্ট টিয়াকে আদর করে দিয়েছেন, ক্ষমা চেয়েছেন। উপহার দিয়েছেন সেদিন সর্বাধিক ছক্কা মারার জন্য ম্যাচে পাওয়া মেডেল আর নিজের একটি জ্যাকেট। ভালোবাসায় অভিভূত টিয়া, ‘তোমার কাছ থেকে আঘাত পাওয়াও অনেক বড় সম্মানের।’ ওয়েবসাইট।