অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কুফা’ মারেজাদুটোনা জানেন নাকি অ্যান্ডি মারে! নইলে এটাকে কীভাবে ব্যাখ্যা করবেন? এই স্কটের বিপক্ষে খেলতে গেলেই চোটে পড়ছেন প্রতিপক্ষরা। ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন ম্যাচ। গত দেড় মাসে তিনবার হলো একই ঘটনা। পরশু মন্টেকার্লো মাস্টার্সের শেষ ষোলোর প্রথম সেটের শেষ পর্যায়ে গোড়ালির চোট অবসর নিতে বাধ্য করে ফরাসি জুলিয়েন বেনেতুকে। এর আগে গত মাসে মায়ামিতে তৃতীয় রাউন্ডে কানাডিয়ান মিলোস রাওনিচ ও সেমিফাইনালে রাফায়েল নাদাল পড়েন মারের ‘অভিশাপে’। তবে কাল কোয়ার্টার ফাইনালে আর চোটে পড়েননি টমাস বারডিচ। মারেকে হারিয়ে উঠে গেছেন সেমিফাইনালে। এএফপি। মধ্যরাতে মেসি...হোটেল, মধ্যরাত, মারামারি—তিনটা শব্দই তাঁর নামের সঙ্গে যায় না। অথচ হোটেলে মধ্যরাতে সমর্থকদের সঙ্গে বিবাদে জড়িয়ে খবরে এসেছেন লিওনেল মেসি। চ্যাম্পিয়নস লিগের গত ম্যাচের মাত্র কয়েক ঘণ্টা আগের ঘটনা নাকি এটা। লন্ডনে যে হোটেলে উঠেছিলেন, সেখানে বার্সার জার্সি নিয়ে কয়েকজন ইংলিশ সমর্থক মেসির কাছে গিয়েছিলেন অটোগ্রাফ নিতে। হোটেলের লবিতে মেসিকে পেয়েও গিয়েছিলেন। তবে মেসি নাকি অটোগ্রাফ দিতে চাননি। তাঁর সঙ্গে থাকা দানি আলভেজ নাকি দুর্ব্যবহারও করেছেন! পরে হোটেল কর্তৃপক্ষ এসে পরিস্থিতি সামলেছে। এক সমর্থক সখেদে বলেছে, ‘বার্সার প্রতি আমার যে আবেগ, চিরদিনের জন্যই তা ধ্বংস হয়ে গেল।’ ওয়েবসাইট।নিন্দুকদের পাল্টানিন্দুকেরা তাঁর কান ঝালাপালা করে ছেড়েছে। তাঁর বোলিং অ্যাকশন অবৈধ, তিনি বল ছুড়ে মারেন—কত কী। এবার আইপিএলে পুনে ওয়ারিয়র্সের হয়ে খেলা ওয়েস্ট ইন্ডিয়ান ‘অলরাউন্ডার’ মারলন স্যামুয়েলস এত দিন মুখে কুলুপ এঁটেই বসে ছিলেন। কিন্তু কাঁহাতক সহ্য হয়! এবার মুখ খুললেন। ‘শয়তান’ বললেন সমালোচকদের, ‘ওরা এমনটা করছে, কারণ আমার বল খেলতেই পারছে না। আমার বল যদি গ্যালারিতে পাঠাতে পারত, তাহলে বলত অ্যাকশন ঠিকই আছে।’ এর আগে সন্দেহজনক অ্যাকশনের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হয়েছিলেন। এবার আইপিএলেও একবার লাল কালি পড়েছে। আরেকবার পড়লে বাকি টুর্নামেন্টে আর বলই করতে পারবেন না। এএফপি।