অন্যকলাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিনা পয়সায়গাঁটের পয়সা খরচ করেই টিকিট কেনা দায়, সেখানে ভ্যালেন্সিয়ার সমর্থকেরা পাচ্ছে বিনা টিকিটে খেলার দেখার সুযোগ! অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ইউরোপা লিগের সেমিফাইনালের ফিরতি লেগ আগামী বৃহস্পতিবার। নিজেদের মাঠের এই ম্যাচ দেখতে ভ্যালেন্সিয়ার মৌসুমি টিকিটধারীদের কোনো টাকা লাগবে না। এর মধ্যে কেউ যদি টিকিট কিনে থাকেন, তাঁদের টাকা ফেরত দেওয়া হবে। প্রথম লেগে অ্যাটলেটিকোর মাঠে ভ্যালেন্সিয়া হেরেছে ৪-২ গোলে। ফাইনালে উঠতে হলে দ্বিতীয় লেগে তাই জিততে হবে বড় ব্যবধানে। ভ্যালেন্সিয়ার বিশ্বাস, গ্যালারিভর্তি সমর্থকেরাই পারে তুমুল উৎসাহ-উদ্দীপনায় দলকে জাগিয়ে তুলতে! রয়টার্স।