অন্যকলাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাণের মায়ায়...
বোমার শব্দে প্রকম্পিত চারদিক। যেকোনো সময় কাছেপিঠেই বিস্ফোরিত হতে পারে গ্রেনেড, প্রাণসংশয় সর্বদাই। ইরাকের রাজধানী বাগদাদের নৈমিত্তিক চিত্রই এটা। এর মধ্যেই চলছে জীবন, থেমে নেই ফুটবল। তবে রডিওন গাকানিনের জন্য ব্যাপারটা ছিল ভড়কে দেওয়ার মতোই। ইরাকের শীর্ষ দল আরবিল এফসির দায়িত্ব নিয়েছিলেন এই ক্রোয়েশিয়ান কোচ। কিন্তু মৌসুমের অর্ধেকেরও বেশিটা বাকি থাকতেই ক্লাব ছেড়ে দিতে চাইছেন। কদিন আগেই জাতীয় স্টেডিয়ামের বাইরে একটা বোমা বিস্ফোরিত হয়। এর পরই গাকানিন বলে দেন আর থাকবেন না। আরবিলকে এখন একজন স্বদেশি কোচই ঠিক করতে হবে। এএফপি।