অন্যকলাম

আবদারদলের হার হাসিমুখে মেনে নিতে পারেন এমন সমর্থক খুঁজে পাওয়া ভার। কিন্তু পরশু সিরি ‘আ’তে জেনোয়ার সমর্থকেরা যেটা করলেন, সেটা একটু বাড়াবাড়িই। ৪৯ মিনিটের মধ্যে সিয়েনার কাছে ৪ গোল খেয়ে গেছে দল। ক্ষোভ জানাতে মাঠে ঢুকে পড়লেন কিছু পাঁড় সমর্থক। দাবি করলেন, খেলোয়াড়দের জার্সি খুলে মাঠ ছাড়তে হবে। জেনোয়ার জার্সি পরার যোগ্য নন তাঁরা! দাবির মুখে জার্সি খুলে জমা দিতে হলো অধিনায়কের হাতে। কিন্তু স্ট্রাইকার জিওসেপ্পে স্কালি জার্সি খোলেননি। তাঁর আবেগঘন বক্তৃতায় পিছু হটে সমর্থকেরাই। ৪৫ মিনিট পর আবার খেলা শুরু হলে জেনোয়া শোধ দেয় একটি গোল। ওয়েবসাইট।বার্সার উদাহরণকোপা লিবার্তোদোরেস থেকে ছিটকে পড়ার পরই বরখাস্তের গুঞ্জন ওঠে। রোনালদিনহোর ফ্লামেঙ্গো ছিটকে পড়ল কারিওকা (রিও ডি জেনিরো) রাজ্য চ্যাম্পিয়নশিপ থেকেও। তবে কি অধিনায়ক রোনালদিনহো আর কোচ জোয়েল সান্তানার বিদায়ঘণ্টা বাজল? রোনালদিনহোর প্রতিক্রিয়া জানা যায়নি। তবে কোচ সান্তানা মহাবিরক্ত। ফ্লামেঙ্গো কোচ বরং পাল্টা ঘা দিয়েছেন। দলের বাজে পারফরম্যান্সের তুলনায় টেনেছেন বার্সেলোনাকে, ‘বার্সেলোনা দুই ম্যাচ হেরেছে এবং মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়ার ঝুঁকিতে আছে। তারা কি কোচকে (পেপ গার্দিওলা) বরখাস্ত করতে যাচ্ছে? অবশ্যই নয়। ওদের সংস্কৃতিটা সঠিক। আমরা প্রতিবার বাদ পড়লেই বরখাস্তের আলোচনা করতে পারি না।’ রয়টার্স।রাজ-ম্যারাথনআগামী বছর লন্ডন ম্যারাথনের অন্য নাম হয়ে উঠতে পারে রাজ-ম্যারাথন। শুধু কি তাই? পুরুষ-মহিলা দুই বিভাগেই সোনা জয়ের দাবিদারদের হতাশ করে আগামী ম্যারাথনের দুটি সোনাই উঠতে পারে ব্রিটেনের রাজবাড়িতে! রাজপুত্র প্রিন্স হ্যারি তো ২০১৩ লন্ডন ম্যারাথনের প্রস্তুতিই নিচ্ছেন, তাঁর ভাই উইলিয়ামস ও ভাবি কেট মিডলটনকেও দলে নেবেন! পরশু এবারের পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হ্যারি। সেখানেই তাঁর কৌতুক, ‘কয়েক বছর ধরেই আমি সুযোগ খুঁজছিলাম। কিন্তু সুযোগ পাচ্ছিলাম না। না পেলে কী করব? আগামী বছর আমার ভাই এবং তাঁর স্ত্রীও অংশ নিলে কী দারুণই না হবে!’ এএফপি।