অন্যকলাম
গোয়েন্দা ভাড়াপ্রসঙ্গ যখন প্রিয় বন্ধুর খুনিকে শনাক্ত করা, এতটুকু ছাড় দিতে রাজি নন আলবি মরকেল। তদন্তের জন্য দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার তাই নিয়োগ দিয়েছেন দেশের শীর্ষ গোয়েন্দা পিয়েট বাইলেভেল্ডকে, যিনি একসময় দক্ষিণ আফ্রিকার পুলিশ বিভাগের শীর্ষ গোয়েন্দা হিসেবে কাজ করেছেন। অবসরের পর নিজেই গোয়েন্দা সংস্থা খুলে বসেছেন। গত সপ্তাহে মরকেলের কাছের বন্ধু এবং সাবেক ক্রিকেটার লুইস ভরস্টার অস্ত্রধারীদের গুলিতে খুন হয়েছেন। বড় মরকেল চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলছিলেন। কিন্তু বন্ধুর অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে আইপিএলে বিরতি দিয়ে তিনি এখন দক্ষিণ আফ্রিকায়। তবে ব্যাপারটা নিয়ে কিছু বলতে চাননি। ওয়েবসাইট।রুনির বাবাওয়েইন রুনি সিনিয়রকে আর ঝামেলায় ফেলবে না পুলিশ। বাজি ধরার অভিযোগ থেকে সিনিয়র রুনি মুক্ত। পরশু সিনিয়র রুনির আইনজীবী অ্যান্থনি বার্নফাদারই নিশ্চিত করেছেন, ‘মি. রুনি সিনিয়র সব সময়ই বলিষ্ঠভাবে অভিযোগ অস্বীকার করেছেন। তদন্তেও নির্দোষ প্রমাণিত হয়েছেন। বিষয়টা শেষ হওয়ায় তিনি এখন উচ্ছ্বসিত।’ ঘটনাটা ২০১০ সালের। স্কটিশ প্রিমিয়ার লিগের মাদারওয়েল-হার্টসের ম্যাচে বাজি ধরার অভিযোগে কয়েকজনকে সন্দেহ করে পুলিশ। তার মধ্যে ছিলেন ওয়েইন রুনির বাবাও। গত অক্টোবরে তাই রুনি সিনিয়র তাঁর লিভারপুলের বাড়িতে আটক হন। এএফপি।চলবে নাঅফিসে বসে বসের চোখ রাঙানি হজম করেন ফেসবুক বা টুইটার ব্যবহার করতে গিয়ে? হতাশ হবে না। এমন ‘খাড়ুশ’ বস শুধু আপনার একার নয়, আরও অনেকেরই আছে। ডেনমার্ক ফুটবল দলের কথা ধরুন। সামনে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। এর আগে ডেনিশ ফুটবল দলের কোচ মরটেন ওলসেন এই বলে শিষ্যদের সতর্ক করেছেন, ইউরো চলার সময় ফেসবুক বা টুইটার ব্যবহার করতে পারবে না কেউ। দুটো কারণে কোচের এমন সিদ্ধান্ত। প্রথমত, দলে তিনি উটকো কোনো বিতর্ক চান না। দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটি হলো, ফেসবুকিং বা টুইট তাঁর কাছে স্রেফ সময়ের অপচয়! কোচের এই সিদ্ধান্ত সবচেয়ে বেশি অপছন্দ হয়েছে নিকোলাস বেন্টনার। টুইট করেই তিনি বলেছেন, ‘আমি একমত নই। অবশ্য কোচের সিদ্ধান্তকে সম্মান দেখাতেই হবে।’ এএফপি।