অন্যকলাম
ম্যারাডোনার হুমকিএই না হলে ডিয়েগো ম্যারাডোনা! দল খারাপ করছে। আরব আমিরাত লিগে ১৮ ম্যাচ খেলে জিতেছে মাত্র ৭টি, সমান সংখ্যক ম্যাচে এসেছে পরাজয়। কোথায় মালিক তাঁকে হুমকি দেবে ভালো না করতে পারলে ছাঁটাই, উল্টো ডিয়েগো ম্যারাডোনাই কদিন পর পর হুমকি দিচ্ছেন! আর্জেন্টাইন কিংবদন্তি হুমকি দিলেন আবারও। খেলোয়াড়দের পেছনে বিনিয়োগ করা না হলে, মনের মতো খেলোয়াড় কিনতে না পারলে আল ওয়াসলের দায়িত্বই ছেড়ে দেবেন। এমনও খবর এসেছে, ম্যারাডোনা নাকি সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন। ওয়াসলে থেকে কোচ হিসেবে ‘সুনাম’ নষ্ট হওয়ার আগেই মানে মানে কেটে পড়তে চান। ওয়েবসাইট। নেইমারকে ঢিলপ্রতিপক্ষের ডিফেন্ডারদের সঙ্গে এ দিন পেরে উঠছিলেন না, সঙ্গে যোগ হলো দর্শকও। লা পাজে কোপা লিবার্তাদোরেসের ম্যাচে বলিভারের মুখোমুখি হয়েছিল সান্তোস। ৭৮ মিনিটে কর্নার কিক নিচ্ছিলেন নেইমার, হঠাৎ গ্যালারি থেকে উড়ে এসে তাঁকে আঘাত করল একখণ্ড পাথর! একটা কিছু দিয়ে ঢিল ছুড়েছিলেন এক দর্শক, আঘাতে নেইমার পড়ে গেলেন মাটিতে! এর পুনরাবৃত্তি হলে ম্যাচ বাতিল হবে, দর্শকদের শাসিয়ে পরে ম্যাচ শেষ করলেন রেফারি। সমুদ্রসীমা থেকে ৩৬০০ মিটার উচ্চতায় খেলে পেরে উঠেনি সান্তোস, হেরেছে ২-১ গোলে। তার পরও অবশ্য নকআউট পর্বে উঠেছে বর্তমান চ্যাম্পিয়নরা। রয়টার্স।