অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয়্যার জানতেন!ম্যানুয়েল নয়্যারকে অন্তর্যামী বলবেন, নাকি জ্যোতিষী আখ্যা দেবেন, সেটি আপনার ব্যাপার। গত বুধবার চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের দুটি পেনাল্টি ঠেকিয়ে দলকে ফাইনালে তুলেছেন নয়্যার, যার একটি ক্রিস্টিয়ানো রোনালদোর। বায়ার্ন মিউনিখের গোলরক্ষক বলছেন, তিনি জানতেন রোনালদো তাঁর বাঁ দিকেই শটটি নেবেন! অবশ্য কৃতিত্ব দিতে হবে বায়ার্নের গোল কিপিং কোচ টনি তাপালোভিচকেও। ম্যাচের আগে নয়্যার তাঁর গবেষণা চালিয়েছেন তো তাপালোভিচের ল্যাপটপে ধরা রোনালদোর পেনাল্টি শটের দৃশ্য দেখেই। ‘আমি জানতাম রোনালদো তার বাঁ দিকে নিচু শট নিতে পছন্দ করে’—বলেছেন নয়্যার। ওয়েবসাইট।ক্যামেরনের প্রাপ্তি২০১০ সালের জুলাইয়ে ভারত সফরে এসেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। বিশ্ব অর্থনীতি ও রাজনীতির উঠতি শক্তি ভারতের সঙ্গে করেছেন বেশ কিছু দ্বিপাক্ষিক চুক্তি। তবে এত দিন পর স্মৃতি রোমন্থন করতে গিয়ে ক্যামেরন বলছেন, ওই সফরে তাঁর অন্যতম বড় প্রাপ্তি ছিল স্বাক্ষরসহ শচীন টেন্ডুলকারের একটি ব্যাট! মেয়ে ন্যান্সি টেন্ডুলকারের অনেক বড় ভক্ত। তাঁর জন্যই ব্যাটটা নিয়েছেন ক্যামেরন। তবে ওই ব্যাটের নাকি সদ্ব্যবহার করছেন তাঁর স্ত্রী। বাড়ির উঠানে খেলছেন ‘ফ্রেঞ্চ ক্রিকেট’! ‘ওকে খেলতে দেখে বলেছিলাম, প্রিয়তমা, ওটা যত্ন করে রেখে দাও। ওটা সম্ভবত আমার সবচেয়ে দামি সম্পদ’—বলেছেন প্রধানমন্ত্রী। ওয়েবসাইট।একটি অভিষেকঅনেক দিন ধরেই ফুটবলের আলোচনার টেবিলে ঝড় তোলা গোললাইনের অভিষেক হতে যাচ্ছে। প্রথমবারের মতো এই প্রযুক্তি ব্যবহার হবে ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলে। আগামী মাসে অনুষ্ঠেয় হ্যাম্পশায়ার এফএ সিনিয়র কাপের ফাইনালে ব্যবহার করা হবে এই হক-আই প্রযুক্তি। ক্রিকেট ও টেনিসের সৌজন্য যেটি এরই মধ্যে বেশ পরিচিত। ‘গোলরেফ’ নামের আরেকটি প্রযুক্তি ব্যবহার করার কথা আছে ডেনমার্কের সুপার লিগার দুটি ম্যাচে। ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড ২ জুলাই গোললাইন প্রযুক্তি ব্যবহারের ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে ধারণা। সবুজ সংকেত মিললে এ বছর থেকেই হয়তো চালু হবে পদ্ধতি। ওয়েবসাইট।