অন্যকলাম
রুনির জার্সিজিতে গেলেন ওয়েইন রুনি। স্টিভেন জেরার্ড, ফার্নান্দো তোরেস, ক্রিস্টিয়ানো রোনালদো ও ফ্রাঙ্ক ল্যাম্পার্ডকে পেছনে ফেলে ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে জনপ্রিয় ফুটবলার এখন ম্যানইউ তারকা। গত ২০ বছরে ইংলিশ লিগের কোন খেলোয়াড়ের নাম লেখা জার্সি বেশি বিক্রি হয়েছে পৃথিবীজুড়ে সেটাই বের করা হয়েছে বিক্রিবাট্টার হিসাব থেকে। স্পোর্টিং আইডি নামের একটি প্রতিষ্ঠান করেছে এই জরিপ। প্রথম স্থানটি নিয়ে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে রুনি, জেরার্ড ও তোরেসের। ২০০৯ সালে ইংলিশ ফুটবল ছেড়ে স্পেনে পাড়ি জমালেও রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো হয়েছেন চতুর্থ। চেলসির ল্যাম্পার্ড পঞ্চম। রয়টার্স।বক্সার হোলিওকখেলোয়াড়ি জীবনে লড়াকু হিসেবে পরিচিতি ছিলেন। এবার সত্যি সত্যি ‘যোদ্ধা’ হয়ে যাচ্ছেন অ্যাডাম হোলিওক। পেশাদারি ক্রিকেট ছাড়ার প্রায় আট বছর পর, এই ৪১ ছুঁই-ছুঁই বয়সে শুরু করছেন নতুন ক্যারিয়ার। সাবেক সারে ও ইংল্যান্ড অধিনায়ক এখন বক্সার! ব্যাটিং গ্লাভস ছেড়ে হাত গলিয়েছেন বক্সিং গ্লাভসে। কুইন্সল্যান্ডের ব্রডবিচে মিক্সড মার্শাল আর্ট কেজ ফাইটিং-এ অভিষেক হতে যাচ্ছে আগামী শনিবার। প্রতিপক্ষ জোয়েল মিলার। রোমাঞ্চিত হোলিওক জানালেন, ক্রিকেটের পাশাপাশি এটাও নাকি তাঁর ছিল আরেকটা ভালোবাসা, ‘সেই ১২ বছর বয়সে প্রথম বক্সিং শুরু করেছিলাম। দীর্ঘ ৩০ বছর ধরেই এই মুহূর্তটির জন্য প্রস্তুতি নিচ্ছি।’ ওয়েবসাইট। বিবাদ লাল কার্ড দেখেছেন গ্রেমিওর কোচ ভ্যান্ডারলি লুক্সেমবার্গো। না, রেফারির সমালোচনা করে নয়, ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের সাবেক কোচ লাল কার্ড দেখেছেন বলবয়ের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে! গাওচো চ্যাম্পিয়নশিপের ম্যাচটি ছিল ইন্টারন্যাসিওনালের মাঠে। স্বাভাবিকভাবেই বলবয়রা ছিলেন স্বাগতিক দলের সমর্থক। ম্যাচে ইন্টারন্যাসিওনাল কর্নার পেলে ওই বলবয় দ্রুত বল বসিয়ে দেন। কিন্তু গ্রেমিওর ডিফেন্ডার তখনো নিজেদের জায়গা নিতে পারেননি। রাগে গজগজ করতে বলবয়ের দিকে তেড়ে যাওয়া ৫৯ বছর বয়সী কোচ নিজের সীমানা পেরিয়ে যান। ইন্টারন্যাসিওনালের খেলোয়াড়েরা যোগ দেন বলবয়ের সঙ্গে। রেফারি লাল কার্ড দেখান লুক্সেমবার্গোকে। ওয়েবসাইট।