অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুভাকাঙ্ক্ষীরয় হজসনের শুভাকাঙ্ক্ষী হয়ে এসেছেন অ্যালেক্স ফার্গুসন। গণমাধ্যমের হাতে ‘জবাই’ হতে না চাইলে কী করতে হবে, সেটাই নতুন ইংল্যান্ড কোচকে বাতলে দিয়েছেন ম্যানইউর কোচ। এমনিতেই ব্রিটিশ গণমাধ্যম মেনে নিতে পারেনি হজসনকে। তিক্ততা যাতে আর না বাড়ে সেজন্য পরামর্শই দিয়েছেন ফার্গুসন। বলেছেন সবাইকে সমান প্রাধান্য দিতে। হজসন কতটা অজনপ্রিয় আর ব্রিটিশ মিডিয়া কতটা নিষ্ঠুর সেটার প্রমাণ দ্য সান-এর একটি শিরোনাম। কোচের উচ্চারণত্রুটি নিয়ে ব্যঙ্গ করে দৈনিকটি লিখেছিল, ‘অয় গেটস ইংল্যান্ড জব। বিয়িং অন দ্য ইউয়োস, উই’ল সি ইউ ইন ইউকেইন এগেনস্ট ফ্যান্স।’ রয়টার্স।সেই বুকাননজন রাইট কিছুটা ইঙ্গিত দিয়েছেন। তবে বোঝাই যাচ্ছিল বেশ বড় কোনো গড়বড় হয়েছে। পরিষ্কার হলো কাল, রাইট আসলে পালিয়ে বেঁচেছেন! কলকাতা নাইট রাইডার্সে যে উদ্ভট পরিকল্পনা করে ক্রিকেট বিশ্বজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় তুলেছিলেন জন বুকানন, সেটাই এবার করতে যাচ্ছেন নিউজিল্যান্ড দলে। এবার একটু ঘুরিয়ে। কেকেআরের কোচ থাকার সময় তিন অধিনায়ক তত্ত্ব নিয়ে হাজির হয়েছিলেন। এবার নিউজিল্যান্ডের ক্রিকেট পরিচালকের তত্ত্ব কোচ! ক্রিকেট নিউজিল্যান্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট জানালেন, তিন সংস্করণের জন্য ভিন্ন ভিন্ন কোচের কথা ভাবছেন তাঁরা। বোঝা গেল, এত দিনে মনের মতো একটা পরীক্ষাগার পেয়েছেন বুকানন! ওয়েবসাইট।ফিরছে ফকল্যান্ড! অলিম্পিকে খেলোয়াড়দের উজ্জীবিত করার উপায় কী? সবচেয়ে ভালো দাওয়াই নিঃসন্দেহে জাতীয়তাবাদের টোটকা। আগামী অলিম্পিকে অ্যাথলেটদের উজ্জীবিত করতে সেই পথেই হাঁটছে আর্জেন্টিনা। অলিম্পিকটা এবার লন্ডনে, ফকল্যান্ড যুদ্ধ নিয়ে যাদের সঙ্গে আর্জেন্টিনার আছে রক্তাক্ত ইতিহাস। ফকল্যান্ড যুদ্ধের তিন দশক পূর্তি হলো কদিন আগে। এমনিতেই তা নিয়ে আর্জেন্টিনার রাজনীতি নতুন করে উত্তপ্ত। এবার ফকল্যান্ড দ্বীপে এক আর্জেন্টাইন অ্যাথলেটকে নিয়ে অলিম্পিক বিজ্ঞাপনের শুটিং করে অন্য রকম বার্তাই যেন দিল আর্জেন্টিনা। ওই বিজ্ঞাপনের মূল স্লোগান: ‘ইংলিশদের মাটিতে লড়ব বলে আর্জেন্টিনার মাটিতে প্রস্তুতি নিই!’ এএএফপি।