অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কিং’ অধিনায়কপ্রথম তিন আসরে ছিলেন হারুপাট্টিতে। গতবার প্রথম শেষ চারে খেলেছে তাঁর দল। এবারও বেশ ভালো করছে। পয়েন্ট টেবিলের দুইয়ে আছে কলকাতা নাইট রাইডার্স। এই নিয়ে দুই আসরে কলকাতার অধিনায়ক গৌতম গম্ভীর। এটা খুবই স্বাভাবিক, শাহরুখ খানের কাছে গম্ভীরের চেয়ে ভালো অধিনায়ক এই পৃথিবীতে আর নেই। কিং খান সেটি বলছেনও। ‘আমার দৃষ্টিতে ও আমার দেখা সেরা অধিনায়ক। হতে পারে ওকে বেশির ভাগ সময় দূর থেকেই দেখেছি। তবে আমি ক্রিকেট নিয়মিত দেখি। যেভাবে ও সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে, যেভাবে দলের খেলোয়াড়দের অনুপ্রেরণা জোগাচ্ছে, সে সত্যিই অবিশ্বাস্য এক অধিনায়ক।’ ওয়েবসাইট।২০১২ ঘণ্টা‘বিশ্বকে চমকে দিতে চাই’—লন্ডন অলিম্পিকের আয়োজকেরা ঘোষণাটা দিয়ে রেখেছে আগেই। চমক চলছেই। পরশু শুরু হলো একটা পর্ব। প্রতিযোগিতা যেহেতু ২০১২ সালে, এর সঙ্গে সামঞ্জস্য রেখে আয়োজকেরা অলিম্পিক স্টেডিয়ামটি উদ্বোধন করলেন ঠিক ২০১২ ঘণ্টা আগে! শুধু কি তাই? প্রধানমন্ত্রী-মন্ত্রী কিংবা সমাজের উঁচুতলার কেউ নয়, পরশু পূর্ব লন্ডনের নবনির্মিত স্টেডিয়ামটির উদ্বোধন করা হলো ৯ বছরের এক বালিকার হাতে! নিয়াম ক্লার্ক-উইলিস নামের ভাগ্যবতী সেই বালিকাটির নামও উঠে এসেছে চমক দেওয়া এক লটারিপ্রক্রিয়ায়! ছোট ছেলেমেয়েদের নাম লেখা কিছু বেলুন উড়ছিল। তাতে গুলি চালিয়ে নিয়ামের নামটি নামিয়ে আনেন প্যারা অলিম্পিকে সোনাজয়ী আর্চার ড্যানিয়েলে-ব্রাউন। এএফপি।এখানেও শীর্ষেক্রীড়াবিদদের একটা তালিকা হবে, আর ডেভিড বেকহাম থাকবেন না! বেকহামের নাম রয়েছে সবার ওপরে। কিসের তালিকায়? ব্রিটেন এবং আয়ারল্যান্ডের সম্পদশালী ক্রীড়া তারকাদের তালিকায়! পায়ে আগের সেই জাদু হয়তো নেই। তবে মাঠ এবং মাঠের বাইরের আয়রোজগারে বেকহাম এখনো ব্রিটেনের ক্রীড়াবিদদের শীর্ষে। সম্প্রতি প্রকাশিত হয়েছে সানডে টাইমস-এর জরিপে ধনী ক্রীড়াবিদদের তালিকা। তাতে ১৬ কোটি পাউন্ড আয় নিয়ে সবার ওপরে এলএ গ্যালাক্সির ৩৭ বছর বয়সী ফুটবলার। অবশ্য বিশ্বের ধনী ক্রীড়াবিদদের তালিকায় ইংল্যান্ডের সাবেক অধিনায়ক আছেন ১০ নম্বরে। শীর্ষে টাইগার উডস, এই গলফারের আয় ৫৩ কোটি ৮০ লাখ পাউন্ড! রয়টার্স।