অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্লপ বেকহামপ্রথম অলিম্পিকের হাতছানি, সেটাও কি না ৩৭ বছর বয়সে। আর এর জন্য পরীক্ষা দেওয়া! ডেভিড বেকহাম মনে হয় একটু নার্ভাস হয়ে গিয়েছিলেন। লন্ডন অলিম্পিকে স্বাগতিক গ্রেট ব্রিটেন ফুটবল দলে খেলতে চান যুক্তরাষ্ট্রপ্রবাসী বেকহাম। তাঁকে পরখ করতেই পুরো একটি মহাসাগর ও মহাদেশ পাড়ি দিয়ে ক্যালিফোর্নিয়ায় হাজির দলটির কোচ স্টুয়ার্ট পিয়ার্স। হয়তো ঘাবড়ে গিয়েই নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে যাচ্ছেতাই খেললেন এলএ গ্যালাক্সির তারকা। তাঁর দলও হেরেছে ০-১ গোলে। তবে পারফরম্যান্স খারাপ হলেও কোচ যে এত পথ পাড়ি দিয়ে তাঁর খেলা দেখতে এসেছেন তাতেই খুশি বেকহাম। ওয়েবসাইট। মহিলা কোচ‘শাবাশ, এগিয়ে যাও, দেখিয়ে দাও, চাপ ধরে রাখো’—আর সব দলের মতো হিজস ডি একোসভিনকোস ক্লাবের অনুশীলনমাঠেও শোনা যায় কোচের কণ্ঠে এমন কথা। কিন্তু কর্কশ বা রাশভারী নয়, কথাগুলো ভেসে আসে মিহি কণ্ঠে। পুরুষ ওই দলের কোচ যে একজন মেয়ে, নেলফি ইবানেজ! পেরুর আধা-পেশাদার দলটির দায়িত্ব নিয়েছেন ইবানেজ দিন কয়েক আগে। সামনেই দ্বিতীয় বিভাগ চ্যাম্পিয়নশিপ, ৩টি প্রস্তুতি ম্যাচের দুটি জিতেছে হিজস, বাকিটি ড্র। নিজ দেশ বলিভিয়া ছাড়াও স্পেনে কোচিং কোর্স করেছেন ইবানেজ, অপেশাদার ফুটবলে আছে কিছু শিরোপাও। এবার আধা-পেশাদার লিগে, শিগগিরই হয়তো দেখা যাবে পেশাদার ক্লাবের কোচ হিসেবে! এএফপি।বালোতেল্লির কাণ্ড‘ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না’—কথাটা এক জীবনে যে কতবার শুনতে হবে মারিও বালোতেল্লিকে! আবারও বালোতেল্লি খবর এবং যথারীতি ভালো কিছু নয়! বড় এক দুর্ঘটনায় পড়তে যাচ্ছিলেন নিজের বোকামিতে, বেঁচে গেছেন নেহাত ভাগ্য ভালো ছিল বলেই। বিলাসবহুল এক হোটেল রুমে অবসর কাটাচ্ছিলেন ম্যানচেস্টার সিটির ইতালিয়ান স্ট্রাইকার। রুমে স্প্রে করার সময় কী মনে করে সামনে জ্বালালেন একটা লাইটার, সঙ্গে সঙ্গেই আগুনের এক হলকা বেরিয়ে গেল! আগুনের ছোঁয়া ক্যানে লাগলে বড় কোনো বড় বিস্ফোরণ ঘটতে পারত। পরে বালোতেল্লির উপলব্ধি, ‘গর্দভের মতো কাজ করেছিলাম।’ ওয়েবসাইট।