অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিসিবির প্রচেষ্টাপাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে কত কিছুই না করছে পিসিবি! বাংলাদেশ সিরিজ নিয়ে আশাভঙ্গ হয়েছে। তবে বসে নেই তারা। স্বল্পমেয়াদি, দীর্ঘমেয়াদি—সব রকম পরিকল্পনা নিয়েই এগোচ্ছে তারা। দীর্ঘমেয়াদি পরিকল্পনার একটি হলো দেশের সবচেয়ে সুরক্ষিত এলাকা ইসলামাবাদে স্টেডিয়াম গড়ে তোলা। করাচি-লাহোরের মতো রক্তের হোলি খেলা হয় না এখানে। পাকিস্তানের রাজধানী শহরে এমনিতে শুধু প্রশাসনিক কাজই হয়, কাছের রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে হয় ক্রিকেট। কিন্তু পাকিস্তানে ক্রিকেট ফেরাতে ইসলামাবাদে গড়ে তোলা হবে স্টেডিয়াম। শুধু স্টেডিয়াম নয়, এটি হবে পুরোপুরি একটি ক্রীড়া কমপ্লেক্স। আগামী বছরই শুরু হবে নির্মাণকাজ। ওয়েবসাইট।ফেদেরার সরণিএই জীবনে কম সম্মাননা পাননি। রজার ফেদেরার এবার ব্যতিক্রমী সম্মান পেলেন। জার্মানির একটি শহরের রাস্তা হয়েছে তাঁর নামে। পশ্চিম জার্মানির শহর হ্যালির স্টেডিয়ামমুখী রাস্তার নাম আগে ছিল ওয়েস্টস্ট্র্যাসি। এখন সেটির নাম রজার ফেদেরার-অ্যালি। সুইস তারকার নামে জার্মানিতে রাস্তার নামকরণ কেন? কারণ এই শহরের টেনিস টুর্নামেন্টটি। গেরি ওয়েবার ওপেন নামের উইম্বলডনের প্রস্তুতি টুর্নামেন্ট ফেদেরার জিতেছেন পাঁচবার। উইম্বলডনে খেলার আগে এখানে ফেদেরার খেলবেনই। এ কারণে ফেদেরারের প্রতি এই কৃতজ্ঞতা স্বীকার। এই সম্মান পেয়ে টেনিস কিংবদন্তিও নিজেকে ধন্য মনে করছেন। ওয়েবসাইট।নিষিদ্ধ বেনিতেজশেষ নয় মিনিটে একটি পেনাল্টি আর একটি আত্মঘাতী গোলে জেতা ম্যাচটা হেরেছে গ্রানাডা। চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের বিপক্ষে জিতলে অবনমনের শঙ্কা দূর হতো; কিন্তু তা হয়নি। আর এভাবে ‘জয় ছিনতাই’ হয়ে যাওয়াটা তাই সহজভাবে মানতে পারেননি গ্রানাডার খেলোয়াড়েরা। গত সপ্তাহের ওই ম্যাচ শেষে রেফারির ওপর চড়াও হয়েছিলেন তাঁরা। এর মধ্যে উইঙ্গার দানি বেনিতেজ রেফারির দিকে ছুড়ে মেরেছিলেন পানির বোতল। এ অপরাধে মাঠেই লাল কার্ড দেখেছেন। এবার স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষ তিন মাসের জন্য নিষিদ্ধ করল তাঁকে। লিগের শেষ ম্যাচটি খেলা তো হচ্ছেই না, আগামী মৌসুমেও এই শাস্তি প্রযোজ্য থাকবে বলে নভেম্বর পর্যন্ত ঘরোয়া ফুটবলে দেখা যাবে তাঁকে। ওয়েবসাইট।