অন্যকলাম
রুনির হারআসল দুঃসংবাদটা হয়তো রোববারই শুনবেন। তবে এর আগেই আরেকটি পরাজয়ের সংবাদ শুনতে হলো ওয়েইন রুনিকে। রেসের ঘোড়া কিনেছেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। তাঁর ঘোড়া পরশু প্রথম রেসে নেমেছিল। অভিষেক রেসে দৌড় শেষ করেছে সবার শেষে! পিপি নামের তাঁর ঘোড়াটি দৌড় শুরুই করেছিল দেরিতে। বিলম্ব শুরুর এই ঘাটতি আর পুষিয়ে নিতে পারেনি। রুনি আর তাঁর স্ত্রী কলিনের যৌথ মালিকানার এই ঘোড়ার সহিস ছিলেন রিচার্ড কিনস্কট। ইংলিশ প্রিমিয়ার লিগের রেসে এবার ম্যান সিটির কাছে হারলে দুঃখটা নিশ্চয়ই বহু গুণ বাড়বে রুনির! ওয়েবসাইট।দাদাই বাদ!প্রথম চার ম্যাচের তিনটিতেই জয় দিয়ে শুরু। সৌরভ গাঙ্গুলীকে নিয়ে ধন্য ধন্য পড়ে গেল চারদিকে। সৌরভের অধিনায়কত্ব, কলকাতা নাইট রাইডার্সকে পাল্টা জবাব দেওয়ার সাহসিকতা—এসব নিয়ে কত প্রশস্তিগাথা! সর্বশেষ ছয় ম্যাচেই সেই পুনে ওয়ারিয়র্স হেরে যাওয়ার পর এখন উল্টো সুর। এমনও শোনা যাচ্ছে, পুনের দল থেকেই নাকি বাদ পড়ার মুখে দাঁড়িয়ে আছেন ১৩ ম্যাচে ২৬১ রান করা সৌরভ। পুনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেছেন, সৌরভকে নিজে থেকে সরে যাওয়ার প্রস্তাব দিতে চায় পুনে। এতে দুই কূলই রক্ষা হলো। বাদ পড়ার অপমান আর সইতে হলো না চল্লিশের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা সৌরভকে। ওয়েবসাইট।