অন্যকলাম
আরমানির ফ্যাশনফ্যাশনের জন্য অলিম্পিকে কোনো পদক থাকলে ইতালির একটি পদক এবার বাঁধাই ছিল। লন্ডন অলিম্পিকে ইতালি দলের পোশাকের ডিজাইন যে করেছেন জিওর্জিও আরমানি! পোশাকের বিশেষ ডিজাইনটা ফ্যাশন গুরু করেছেন দেশপ্রেম থেকেই! বয়সের তুলনায় তরুণ ৭৭ বছর বয়সী আরমানির কথা, ‘আমি খুবই দেশপ্রেমিক। অলিম্পিকের চেয়ে বড় দেশপ্রেম আর কী আছে?’ উদ্বোধনী অনুষ্ঠান ও বিশেষ উপলক্ষ ছাড়া ইতালিয়ান অ্যাথলেটরা ক্রীড়া-স্যুট পরে মাঠে নামবেন না বটে; তবে ভালো পারফরম্যান্সে এটা প্রভাব ফেলবে। ‘আমাদের লক্ষ্য খেলাধুলায় বিশ্বসেরা হওয়া। আমরা নিশ্চিতভাবেই ফ্যাশনে সেরা হতে যাচ্ছি।’ বলেছেন ইতালিয়ান অলিম্পিক কমিটির প্রধান জিওভান্নি পেত্রুচ্চি। রয়টার্স। কীর্তিবরণশততম সেঞ্চুরির পর শচীন টেন্ডুলকার এই প্রথম আসছেন কলকাতায়। তাঁকে তো উষ্ণ অভ্যর্থনা জানাতেই হয়! তা টেন্ডুলকারকে অভ্যর্থনা জানাতে বিশাল উদ্যোগই নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ও ক্রিকেট অ্যাসোসিয়েশন (সিবিএ)। শত সেঞ্চুরির পুরস্কার হিসেবে টেন্ডুলকারকে দেওয়া হবে একটা সোনার ব্যাট, একটা সোনার বল ও ১০০টি সোনার মুদ্রা। সঙ্গে একটা স্মারক ও একটা মানপত্র তুলে দেওয়া হবে রেকর্ডের বরপুত্রের হাতে। আজ ইডেন গার্ডেনসে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ানসের ম্যাচ। এর আগে ভারতীয় ক্রিকেট দেবতার হাতে বিশেষ এই পুরস্কার তুলে দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ওয়েবসাইট।দাদার জয়বাদ পড়েছেন, নাকি নিজে থেকে সরে দাঁড়িয়েছেন, সেটা এখনো পরিষ্কার নয়। তবে এটা পরিষ্কার, আপাতত এ লড়াইয়ে হারই মানলেন সৌরভ গাঙ্গুলী। তাতে অবশ্য কিছুই যায়-আসে না। ‘লড়াকু দাদা’র ভাবমূর্তিতে তাতে এতটুকুও কালি পড়বে না। তা যে পড়বে না, সেটি পরিষ্কার হয়ে গেল সৌরভকে নিয়ে বানানো তিন মিনিটের একটি স্বল্পদৈর্ঘ্যের ছবিতে সবার হুমড়ি খেয়ে পড়া দেখে। ভারতের একটি বেসরকারি বিমা প্রতিষ্ঠান সৌরভের জীবনের লড়াই নিয়ে বানিয়েছে এই ছবি। নাম: সৌরভ গাঙ্গুলী—দ্য মুভি। ইন্টারনেটে ছাড়ার পর গত চার দিনে আড়াই লাখের বেশি হিট পড়েছে এ ছবিতে! ওয়েবসাইট।