অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গায়িকা সেরেনাকথায় বলে সঙ্গ দোষে লোহাও নাকি ভাসে। সেরেনা উইলিয়ামসনও ভাসছেন—সুরের দরিয়ায়। র‌্যাপ তারকা কমনের সঙ্গে তাঁর মনের লেনাদেনা নাকি শেষ হয়ে গেছে। তবে বিগত প্রেমিকের স্মৃতি এই টেনিস তারকা এবার সবাইকে মনে করিয়ে দিলেন একটি র‌্যাপ গান গেয়ে। গানের দুনিয়ায় এই র‌্যাপ গান দিয়েই অভিষেক হলো ১৩টি একক গ্র্যান্ড স্লামজয়ী এই ৩০ বছর বয়সীর। গানে সেরেনা নিজের টেনিস খেলোয়াড় পরিচয়েই আবির্ভূত হয়েছেন। ফ্যাশন ডিজাইনার, টিভি অভিনেত্রী, লেখক, মিয়ামি ডলফিন ক্লাবের মালিক—এর সঙ্গে যুক্ত হলো নতুন পরিচয়ও। শিগগিরই বাজারে আসতে যাচ্ছে সেরেনার অ্যালবাম। ওয়েবসাইট। সোয়ানের বইতাঁর আঙুলে আসলেই যেন জাদু আছে। যে আঙুলে বল দিয়ে ঘূর্ণিজাদু তোলেন, এবার সেই আঙুল দিয়ে লেখা বইয়ের জন্যও প্রশংসিত হচ্ছেন গ্রায়েম সোয়ান। এই স্পিনারের লেখা দ্য ব্রেকস আর অফ নামের আত্মজীবনীটি দুটি বিভাগে মনোনয়ন পেয়েছে ব্রিটিশ ক্রীড়াগ্রন্থ পুরস্কারে। মদের নেশায় পথভ্রষ্ট হওয়া, ইংল্যান্ড দল থেকে নির্বাসনের পর আবারও দুর্দান্তভাবে ফিরে আসা—এসব নিয়ে লেখা বইটি বর্ষসেরা ক্রিকেট বই এবং বর্ষসেরা আত্মজীবনী—দুটি বিভাগেই ঠাঁই পেয়েছে। এ বছর দশকপূর্তির অপেক্ষায় থাকা এই পুরস্কার দেওয়া হবে ২১ মে। ক্রিকেট ছাড়াও ফুটবল, রাগবি, গলফসহ ১০টি বিভাগে দেওয়া হয় এই পুরস্কার। ওয়েবসাইট।ছাত্র ফুটবলারকিছুদিন ধরে অঙ্কের বইপত্র গোছগাছ করছেন জুলিয়ান ড্রাক্সলার। শেষ পর্যন্ত ক্যাম্পে ডাক পেলে এসব বইয়ের গাট্টাগোট্টা নিয়েই রওনা দেবেন। ইউরোর চূড়ান্ত দল এখনো ঘোষণা করা হয়নি। তবে জার্মানির চূড়ান্ত দলে এই তরুণ মিডফিল্ডারের ডাক পাওয়ার প্রবল সম্ভাবনা আছে। ফুটবলার পরিচয়ের পাশাপাশি ছাত্র পরিচয়টিও আছে ড্রাক্সলারের। ১৮ বছর বয়সী শালকের এই খেলোয়াড় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবেন। এ কারণে ক্যাম্পে ফুটবলের পাশাপাশি চলবে পড়ালেখা। বিশেষ করে চলবে গণিতের অনুশীলন। কারণ? ‘বেশ কয়েকটা অঙ্কের বই নিচ্ছি। কারণ অঙ্কেই আমার ফেল করার আশঙ্কা সবচেয়ে বেশি’—বলেছেন তিনি। এএফপি।