অন্যকলাম
উনিশেইবিস্ময়ের কিছু নেই। দাবায় রেকর্ড গড়ার অভ্যাসটা পরিমার্জন নেগির সেই ছোটবেলা থেকে। তা নয়তো কী! মাত্র ১৩ বছর ৪ মাস ২২ দিন বয়সেই ইতিহাসের দ্বিতীয় সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে অর্জন করেন গ্র্যান্ডমাস্টার খেতাব। সেটাও অবশ্য সাড়ে পাঁচ বছর আগের কথা। এত দিনের অভিজ্ঞতায় এবার দ্বিতীয় নন, অন্য একটি ইতিহাসে প্রথমেই নাম লেখালেন নেগি। ইতিহাসের সবচেয়ে কম বয়সী দাবাড়ু হিসেবে এশিয়ান দাবা চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতলেন ১৯ বছর বয়সী। পরশু ভিয়েতনামের রাজধানী হো চি মিন সিটিতে গড়েছেন এই কীর্তি। তাঁর আগে অবশ্য এশিয়ার সেরা হয়েছেন তিন ভারতীয়। ওয়েবসাইট।ডার্বিতে হেরেকোনো পূর্বাভাস ছিল না। গত রোববার নোভারার বিপক্ষে শেষ ম্যাচের আগের দিন হঠাৎই জানা গেল, মৌসুম শেষে ইনজাগি-নেস্তার সঙ্গে এসি মিলান ছাড়ছেন জেনারো গাত্তুসোও। আভাস মিলবে কী? মিলান ছাড়ার সিদ্ধান্তই নিয়েছেন ঠিক আগের ম্যাচে ইন্টারের কাছে হারের পর। দুই মিলানের ম্যাচটা ছিল ৬ মে। ‘ডার্বি’তে জিতলেও বেঁচে থাকত মিলানের আশা। কিন্তু প্রতিবেশীদের কাছে ৪-২ গোলে হারায় শিরোপা জিতে যায় জুভেন্টাস। গাত্তুসো বলছেন, কারও সঙ্গে কথা না বলে ওই দিনই ঠিক করে ফেলেন মিলান ছাড়বেন। এখন ফিরে যেতে চান সাবেক দল রেঞ্জার্সে। ওয়েবসাইট।পুরুষেরা ‘নির্বোধ’!নাদাল ও জোকোভিচ তাহলে ‘নির্বোধ’! টেনিস-বিশ্বের বড় দুই তারকাকে এমন বিশেষণে ভূষিত করেছেন সেরেনা উইলিয়ামস। মাদ্রিদ ওপেনের নীল কোর্ট থেকে খাবি খেয়ে বিদায় নেওয়ার পর আগামীতে টুর্নামেন্ট বর্জনের হুমকি দিয়েছেন নাদাল-জোকোভিচ। আর শুরু থেকেই কোর্টের রং বদলের বিপক্ষে ছিলেন তাঁরা। তাঁদের অভিযোগ, কোর্টটা পিচ্ছিল, ভালো টেনিসের অন্তরায়। কিন্তু মহিলা এককে চ্যাম্পিয়ন সেরেনা কোনো সমস্যাই দেখেননি। উল্টো বলেছেন, মহিলারা পুরুষদের চেয়ে কঠিন প্রকৃতির। এ জন্যই মেয়েদের বাচ্চা সামলাতে হয়, পুরুষদের না। তারা কোর্ট নিয়েও ঘ্যান ঘ্যান করে না, নিজেদের সেরাটা ঢেলে দেয়। সব শেষে বললেন, ‘আমরাই সত্যিকারের পারফরমার। আমরা মাঠে গিয়ে নির্বোধ হয়ে যাই না।’ ওয়েবসাইট।