অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশংসানুন খাই যার গুণ গাই তার! ৪৪ বছর পর ম্যানচেস্টার সিটিকে ইংলিশ লিগ জেতানো রবার্তো মানচিনি প্রশংসায় ভাসালেন মালিক ও চেয়ারম্যানকে। স্তুতি গাইলেন শেখ মনসুর ও খালদুন আল মুবারকের। তাঁদের অর্থকড়ির ভূমিকা তো ছিলই, মানচিনি এবার প্রকাশ করলেন তাঁদের অনুপ্রেরণাদায়ী ভূমিকার কথাও। ম্যানইউর কাছে শীর্ষস্থান খুইয়ে যখন ৮ পয়েন্ট পেছনে পড়ে গেল সিটি, সেই সময় মালিকপক্ষ দারুণভাবে মানসিক সমর্থন জুগিয়েছে। তাঁদের নিখাদ ভদ্রলোক উল্লেখ করে দুঃসময়ে সমর্থন করে যাওয়াটা ইতালিয়ান কোচের বিবেচনায় ‘শিরোপা জয়ের অন্যতম কারণ।’ ওয়েবসাইট। জামিনচৌদ্দ শিকের ভেতর খুব বেশি দিন থাকতে হলো না লুক পমার্সবাখকে। ৩০ হাজার রুপি জামানতে দিল্লি হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অস্ট্রেলীয় ব্যাটসম্যান। যুক্তরাষ্ট্রের এক নারীকে উত্ত্যক্ত করা ও তাঁর হবু বরকে মারধরের অভিযোগে গত শুক্রবার ২৭ বছর বয়সী ব্যাটসম্যানকে আটক করে দিল্লি পুলিশ। হোটেলের সিসিটিভিতে জোরপূর্বক ওই মেয়ের ঘরে ঢোকার নিশ্চিত প্রমাণ না মেলায় সহজ হয়েছে জামিন পাওয়া। পরিবার, বান্ধবী, ফ্র্যাঞ্চাইজি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন পমার্সবাখ। কিন্তু বিপদ থেকে সহজে পার পাবেন বলে মনে হয় না। পাসপোর্টটা জমা দিতে হয়েছে আদালতে, মানে আপাতত ভারত ছাড়তে পারছেন না। ওয়েবসাইট।গুজবমাঠ, মাঠের বাইরে—কোত্থাও সময়টা ভালো যাচ্ছে না রোনালদিনহোর। সত্য-মিথ্যা মিলিয়ে খবর হচ্ছেন নিয়মিত। এসব খবরে প্রশ্নবিদ্ধ হচ্ছে ভাবমূর্তি। সেদিন যেমন খবর হলেন মদ্যপান বিষয়ে। গ্লোবোস্পোর্ত-এর খবর অতিমাত্রায় মদ্যপান করে বেসামাল হয়ে পড়েছিলেন রোনালদিনহো। তাঁর ব্যক্তিগত নিরাপত্তাকর্মীরা পাঁজাকোলা করে নিয়ে আসেন মাঠে। বুধবার ক্লাবের সকালের অনুশীলনে যাওয়ার মতো অবস্থায় ছিলেন না। আর যা-ই হোক, এমন খবরে দুবারের ফিফা বর্ষসেরা ফুটবলারের ভাবমূর্তি কি আর অক্ষত থাকে? তবে খবরটিকে ‘অসত্য’ বলে উড়িয়ে দিয়েছেন তাঁর ক্লাব ফ্ল্যামেঙ্গোর পরিচালক জিনহো। ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপজয়ী দলের সদস্যের দাবি, ‘খবরটা আজগুবি। এমন ঘটেইনি।’ ওয়েবসাইট।