অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘোড়ার নামে...নবজাতকের নামকরণের ব্যাপারে পশ্চিমা মা-বাবারা বেশ দিলদরাজ! অর্থ-তাৎপর্যের ধার ধারে না। চারপাশে প্রিয় কিছু হলেই তার সঙ্গে মিলিয়ে রেখে দেন নবজাতকের নাম। ব্রুকলিন ডেকারের মা-বাবা যেমন তাঁদের মেয়ের নাম রেখেছিলেন ‘ঘোড়ার’ নামের সঙ্গে মিলিয়ে। হ্যাঁ, ঘোড়ার নামে। ব্রুকলিন আবার কে? টেনিস তারকা অ্যান্ডি রডিকের স্ত্রী, যিনি একাধারে অভিনেত্রী এবং মডেল। মার্কিন এই অভিনেত্রীর জন্মের সময় তাঁদের একটা ঘোড়া ছিল। ‘ব্রুক’ নামের ঘোড়াটি আবার ছিল তাঁর মায়ের সবচেয়ে ভালো বন্ধু। বাবাও সায় দেন, ‘ব্রুকলিন’ই রাখা হোক মেয়ের নাম। নিজের নামের প্রসঙ্গে ঘোড়াবিষয়ক তথ্যটি নিজেই জানিয়েছেন ব্রুকলিন। ওয়েবসাইট।সিদ্ধার্থের টুইটএ যেন পুরোনো বলিউডি ছবি। রাজার লোক কারও সম্ভ্রমহানির চেষ্টা করেছে বলে অভিযোগ। কিন্তু রাজা কোনো কথা না শুনেই উল্টো বলে দিলেন, ‘সে নিজেই তো দুশ্চরিত্রা!’ এমন ঘটনাই ঘটিয়েছেন সিদ্ধার্থ মালিয়া। আইপিএলের দল বেঙ্গালুরুর মালিক পাশে দাঁড়িয়েছেন অভিযুক্ত লুক পমার্সবাখের। অস্ট্রেলীয় এই ক্রিকেটারের বিরুদ্ধে জোহালি হামিদ নামের এক মার্কিন নারী শারীরিক লাঞ্ছনার অভিযোগ এনেছেন। কিন্তু জোহালির চরিত্র নিয়ে প্রশ্ন তুলে টুইট করেন ছোট মালিয়া, যাতে ছিল কিছু অশালীন শব্দও। এবার সিদ্ধার্থকে উকিল নোটিশ পাঠালেন জোহালি। নিঃশর্ত ক্ষমা চেয়ে এই টুইট প্রত্যাহার করতে হবে, না হলে যাবেন আদালতে। ওয়েবসাইট। কারণযেন পাতালপুরীতে বন্দী রাজকন্যাকে উদ্ধার করে টগবগিয়ে ঘোড়া ছুটিয়ে ফিরছেন কোনো রাজপুত্তুর—মাইকেল ক্লার্কের বিয়ের ছবি আলোড়ন তুলেছে ভালোই। কাইলি বল্ডির বিয়ের পোশাকেরও প্রশংসা চারদিকে। তবে উপচে পড়া প্রশংসার পাশাপাশি কিছু কানাকানিও চলছে। অস্ট্রেলিয়ান অধিনায়ক কেন বিয়েতে আমন্ত্রণ জানালেন না সতীর্থদের? একান্ত পারিবারিক অনুষ্ঠান হলেও ওয়ার্ন-হার্লি, ডেভিড বুনরা তো ঠিকই ছিলেন অনুষ্ঠানে! প্রকাশ্যে কিছু বলেননি ক্লার্ক। তবে ঘনিষ্ঠজনদের বলেছেন, পরিবার ও পরিবারের অংশ মনে করেন যাঁদের, তাঁদেরই শুধু বলা হয়েছিল। আর গোপন রাখার ব্যাপারও ছিল। সবাইকে বললে খবরটা যে রাষ্ট্র হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল! ওয়েবসাইট।