অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হূদয়ের ব্যথাবাংলাদেশের শিল্পী মমতাজের সেই গান তাঁর শোনার প্রশ্নই আসে না। তবে এখন যে পরিস্থিতিতে আছেন, লারা বিঙ্গলের জন্য সেই ‘ফাইট্টা যায়’ গানটিই সবচেয়ে সার্থক হতো। মাইকেল ক্লার্কের সাবেক এই প্রেমিকা স্বীকার করেছেন, ক্লার্কের বিয়ের খবর কাঁটা হয়ে বিঁধেছে তাঁর বুকে! কাইলি বল্ডির সঙ্গে অস্ট্রেলীয় অধিনায়কের শুভ পরিণয়ের খবরটা বিঙ্গলকে দিয়েছিলেন তাঁর ভাই জশ। প্রথমে শুনে তিনি নাকি বিশ্বাসই করেননি। ‘আমার ভাই সব সময় ঠাট্টা-ফাজলামো করে। প্রথমে ভেবেছিলাম, এমনই কোনো ফাজলামো করছে হয়তো। আমার দশা হয়েছিল এ রকম: “তুমি কি ঠাট্টা করছো”!’ বলেছেন বিঙ্গল। ওয়েবসাইট।রোনালদো-বন্দনামেসি নাকি আসলে মানুষ নন, অতিমানব! কিন্তু নিজেকে মানুষই ভাবেন। কদিন আগে এমনটাই বলেছিলেন হাভিয়ের মাচেরানো। রোনালদোর সতীর্থরা পিছিয়ে থাকবেন কেন? এবার নুনো গোমেজ বলে দিলেন, কখনো কখনো তাঁর পর্তুগিজ সতীর্থও উঠে যান অতিমানবের কাতারে। এক রেডিও সাক্ষাৎকারে পর্তুগিজ স্ট্রাইকার বলেছেন, ‘রোনালদোকে নিজের দলে পাওয়াটা সুখবর। অন্যরা ওকে সমীহ করেই বলে নয়, রোনালদোর যে মান, তাতে যেকোনো ম্যাচের ভাগ্য সে গড়ে দিতে পারে একাই। কখনো কখনো ওকে সাধারণ মানুষ বলেও মনে হয় না।’ রোনালদোর সঙ্গে অবশ্য এবারের ইউরো খেলা হচ্ছে না গোমেজের। ২৩ জনের দলে ঠাঁই পাননি ৩৫ বছর বয়সী গোমেজ। ওয়েবসাইট।বালোতেল্লির চুলমাঠে আর মাঠের বাইরে বর্ণময় চরিত্র তাঁর। বিচিত্র সব কাণ্ডকারখানা। মারিও বালোতেল্লির চুলের স্টাইলও তাঁর চরিত্রের মতোই বিচিত্র। সর্বশেষ চুল রেখেছেন ‘মিস্টার টি’র মতো। মাথার মাঝখানে একফালি চুল। বাকি মাথাটা ন্যাড়া। এবার নাইকির বিজ্ঞাপনে চুলের বাহারি স্টাইল নিয়ে হাজির হবেন ম্যানচেস্টার সিটির এই ইতালিয়ান স্ট্রাইকার। ওই বিজ্ঞাপনে দেখা যাবে, নাপিত তাঁকে বিভিন্ন চুলের স্টাইল ঠিক করে দিচ্ছেন। রোনালদিনহো থেকে নেইমার, এমনকি ভালদেরামার সেই বিখ্যাত ঝাঁকড়া চুলও। কিন্তু কোনোটিই পছন্দ হচ্ছে না। শেষে মিস্টার টির মতোই একফালি চুলের স্টাইল করে দেন নাপিত। সেটাই মনে ধরে বালোতেল্লির। ওয়েবসাইট।