অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেফারিরাও!ডোপ পরীক্ষায় খেলোয়াড়দের ধরা পড়ার খবর মাঝেমধ্যেই আসে। তবে এরপর কোনো রেফারি ডোপ পরীক্ষায় ধরা পড়েছেন—এমন খবর পেলে চমকে উঠবেন না। কারণ রেফারিদেরও ডোপ পরীক্ষার উদ্যোগ নিয়েছে ফিফা। ফিফার প্রধান মেডিকেল কর্মকর্তা জিরি ডিভোরাক জানিয়েছেন, ‘রেফারিদেরও আমাদের খেলার অংশ হিসেবে ভাবতে হবে। আমরা তাই এটা (রেফারিদের ডোপ টেস্ট) নিয়ে আলোচনা শুরু করেছি। ভবিষ্যতে রেফারিদের জন্য ডোপিং-বিরোধী কর্মসূচিও নেওয়া হতে পারে।’ রেফারিরা ডোপ নিচ্ছেন এমন কোনো সন্দেহ থেকে এই উদ্যোগ নাকি নেওয়া হয়নি। রেফারিদের প্রতি সহানুভূতিশীল ডিভোরাকের কথা, ‘রেফারিরা সব সময় অবহেলার শিকার।’ ওয়েবসাইট। সৌভাগ্যের প্রতীকএর পর থেকে ডাগ আউটে ডিয়েগো ম্যারাডোনার মুখে স্পাইডারম্যানের মুখোশ থাকলে অবাক হবেন না। নাতি বেঞ্জামিনের দেওয়া এই মুখোশটাকে তাঁর জন্য সৌভাগ্যের প্রতীক বলে ভাবতে শুরু করেছেন আল ওয়াসলের আর্জেন্টাইন কোচ। ম্যারাডোনার প্রিয় দল নাপোলি কদিন আগে জুভেন্টাসকে হারিয়ে ইতালিয়ান কাপ জিতেছে। ম্যারাডোনার ধারণা, সেটা তাঁর নাতির এনে দেওয়া সৌভাগ্যের সৌজন্যেই। এখন প্রার্থনা করছেন সৌভাগ্য যেন ওয়াসলের চেহারা পাল্টে দেয়। সাংবাদিকদের উদ্দেশে বলেছেন, ‘নাতির সঙ্গে সেদিন নাপোলির খেলাটা দেখেছি। সেই খেলা দেখার অভিজ্ঞতা যে কেমন, তোমরা কেউ বুঝবে বলে মনে হয় না। কারণ, এখানে তোমাদের কারও নাতি নেই। আশা করছি, এটা (মুখোশ) এর পর থেকে আমাদের সৌভাগ্যের প্রতীক হয়ে যাবে।’ ওয়েবসাইট।