অন্যকলাম
নতুন ‘পল’পল আর আমাদের মাঝে নেই। ফুটবল ম্যাচের নিখুঁত ভবিষ্যদ্বাণী করায় গত বিশ্বকাপে সারা বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছিল এই অক্টোপাস। পল কিন্তু ‘পা’ মসকো করেছিল ২০০৮ ইউরোতেই। প্রয়াত পলের অভাব পূরণে এবার এগিয়ে আসছে চিত্তা নামের এক হাতি। ৩৩ বছর বয়সী এই মাদি হাতির বাড়ি পোল্যান্ডের ক্রাকাওয়ের চিড়িয়াখানায়। সেই হাতি এবার তার শুঁড় ব্যবহার করে ম্যাচের আগে ঘোষণা করবে বিজয়ী দলের নাম। চিত্তার অভিষেক হতে যাচ্ছে ৬ জুন, টুর্নামেন্ট শুরুর দুই দিন আগে। চিত্তা নাকি এর আগেই ঘোষণা করেছিল, এবারের চ্যাম্পিয়নস লিগ জিতবে চেলসি! এএফপি।বালোতেল্লিতে আস্থারবার্তো মানচিনি খোলাখুলিই বলেছিলেন মারিও বালোতেল্লির ওপর তাঁর ভরসা নেই। ভরসা করা কঠিন। মাঠের বাইরে তো বটেই, মাঠেও যে পাগুলে কাণ্ডকারখানা করেন এই ইতালিয়ান স্ট্রাইকার। উল্টো ঘুরে পেনাল্টি, ফ্রি-কিক নেওয়ার জন্য মাঠেই সতীর্থদের সঙ্গে ঝগড়া...বেশ ‘সুনাম’ এরই মধ্যে কুড়িয়েছেন। তবে এটাও সন্দেহাতীত যে, ইতালির এই প্রজন্মের অন্যতম প্রতিভাবান স্ট্রাইকার তিনি। এবারের ইউরোতে বালোতেল্লির ওপর অনেক ভরসায় তাকিয়ে থাকবেন ইতালি কোচ সিজারে প্রানদেল্লি। তাঁর মন্তব্য, বালোতেল্লিকে তিনি শতভাগ বিশ্বাস করেন। এর আগে বালোতেল্লি আশ্বাস দিয়েছেন, মাঠে এমন কিছু করবেন না, যাতে ইতালি ১০ জনের দলে পরিণত হয়। রয়টার্স।অভিনব র্যাকেটআগামীকালই শুরু হচ্ছে ফ্রেঞ্চ ওপেন। প্যারিসের লাল দুর্গে এবার দেখা যাবে অন্য রকম এক চমক। সাধারণ র্যাকেটের বাইরে ফ্রেঞ্চ ওপেনে অভিষেক হবে ইলেকট্রনিক র্যাকেটের। র্যাকেটটি তৈরি করা হয়েছে ইলেকট্রনিক সেন্সর দিয়ে। অত্যাধুনিক র্যাকেটটি ইতিমধ্যে রাফায়েল নাদাল ও জো-উইলফ্রায়েড সোঙ্গারা পরখও করেছেন। যদিও তাঁরা র্যাকেটের বাড়তি সুবিধা সম্পর্কে কিছু বলেননি। তবে এতে খেলোয়াড়দের প্রতিটি শটের গতিবিধি কম্পিউটারে লক্ষ করা যাবে। র্যাকেটটির ওজন সাধারণ র্যাকেটের মতোই। বিশেষ ধরনের এ র্যাকেটটি তৈরি করেছে ফ্রান্সেরই কোম্পানি বাবোলাত। রয়টার্স।