অন্যকলাম
রান্নাঘরে বিপ্লব চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আর বিপ্লব ‘বিগিনস অ্যাট রান্নাঘর’! সেটাই প্রমাণ করে দিয়েছেন অ্যালেক্স ফার্গুসন। সাধারণ, ছন্নছাড়া একটা দল পেয়েছিলেন। সেই ম্যানচেস্টার ইউনাইটেডকে এ সময়ের অন্যতম সফল দল বানিয়েছেন। কীভাবে? রান্নাঘরে পরিবর্তন এনে। এখনকার মতো তো আর তখন ক্রীড়াপুষ্টিবিজ্ঞান ছিল না। এত গবেষণাও হয়নি। তবে নিজের বিচারবুদ্ধি দিয়ে ফার্গি খেলোয়াড়দের জন্য পুষ্টিকর হালকা খাবারের চল শুরু করেছিলেন প্রতি ম্যাচের আগে। শুরুতে খেলোয়াড়েরা মানতে পারেননি। কিন্তু শেষ পর্যন্ত ফার্গুসনের দেখিয়ে দেওয়া পথেই আসতে শুরু করেছিল ফল। খেলোয়াড়েরাও বাধ্য হয়েছেন মেনে নিতে। ওয়েবসাইট।মধুচন্দ্রিমায়...ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। আর ফ্যাশন ডিজাইনার মধুচন্দ্রিমায় গেলেও বিভিন্ন ডিজাইন নিয়ে মাথা ঘামায়। কাইলি বোল্ডি সেটাই বোঝালেন আরেকবার। নববধূ কাইলি স্বামী মাইকেল ক্লার্কের সঙ্গে এসেছিলেন ভারতে। স্বামী মূলত এসেছিলেন আইপিএলে খেলতে, কাইলির জন্য এটা ছিল মধুচন্দ্রিমা। বহু ভাষা, বিচিত্র বর্ণ আর সংস্কৃতির দেশ ভারতে এসে ফ্যাশন ডিজাইনার কাইলি তো মুগ্ধ। যত দিন ছিলেন, ভারতের পোশাকশিল্প নিয়ে মোটামুটি গবেষণা করেছেন। কাইলির লক্ষ্য হ্যান্ডব্যাগ ডিজাইনার হিসেবে নতুন ক্যারিয়ার শুরু করা। ভারতে লব্ধ অভিজ্ঞতা এবার ভালোই কাজে লাগাবেন অস্ট্রেলীয় অধিনায়কের স্ত্রী। ওয়েবসাইট।বেকহাম তৃতীয়আয়ের রাজ্যে ডেভিড বেকহামের একটু ভাটার টান যাচ্ছে। এলএ গ্যালাক্সির সঙ্গে তাঁর নতুন চুক্তিতে বেতন কমেছে প্রায় ৪০ শতাংশ। এই ফাঁকে বেকহামকে টপকে মেজর লিগ সকারের সবচেয়ে বেশি বেতনধারী খেলোয়াড় হয়ে গেছেন থিয়েরি অঁরি। আগে বেকহামের ভিত্তি বেতন ছিল ৫৫ লাখ ডলার, ক্ষতিপূরণসহ মোট বার্ষিক বেতন ছিল ৬৫ লাখ। সেই বেতনের পরিমাণ এখন ৩০ লাখ ডলার, ক্ষতিপূরণসহ যেটি সর্বোচ্চ ৪০ লাখ। সেখানে ক্ষতিপূরণসহ অঁরির বেতন ৫৬ লাখ ডলার। বেকহাম দুইয়েও নেই, অবস্থান করছেন আসলে তিনে। এমএলএসে দ্বিতীয় সর্বোচ্চ বার্ষিক বেতনধারী অঁরিরই নিউইয়র্ক রেড বুলস সতীর্থ রাফায়েল মার্কেজ (৪৬ লাখ ডলার)। ওয়েবসাইট।