অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিওএর গাড়িক্রীড়া প্রতিবেদক  মাইক্রোবাসটা ব্রাজিল থেকে চট্টগ্রাম বন্দরে এসেছে গত ৮ নভেম্বর। কিন্তু ছাড়াতে গিয়ে গলদঘর্ম বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। এটি বিওএকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির উপহার। কিন্তু শুল্ক মওকুফ-প্রক্রিয়া শেষ করতেই লাগল ছয় মাসের বেশি! গত ১১ জানুয়ারি চট্টগ্রাম কাস্টমস বিওএকে হুঁশিয়ারি দেয়, ১৫ দিনের মধ্যে খালাস না করলে নিলামে তোলা হবে গাড়িটি! জাতীয় রাজস্ব বোর্ড, ক্রীড়া মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ে ধারাবাহিক দেনদরবারের পর অবশেষে দুই দিন আগে মিলেছে শুল্কমুক্তির ঘোষণা। অবশেষে গাড়িটি ঢাকায় আসতে যাচ্ছে দিন কয়েকের মধ্যে। ১৬ আসনের বিলাসবহুল মার্সিডিজটির মূল্য কোটি টাকার ওপরে।রোবেনের রবকখনো হিরো, কখনো জিরো। এটা যে কত বড় সত্য, এ মুহূর্তে সবচেয়ে ভালো বুঝতে পারছেন আরিয়েন রোবেন। মাঠে দুঃসময় যাচ্ছে ডাচ তারকার। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পেনাল্টি মিস করেছেন। সে জন্য বায়ার্নের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে গিয়ে দুয়ো শুনছেন। বায়ার্নের কাছে ওই ম্যাচ হারা হল্যান্ড হেরেছে পরশুও। ‘এই সপ্তাহের মতো বাজে সময় কখনো আসেনি’ দাবি করে রোবেনই বলছেন, ‘কখনো আপনি জিরো, কখনো হিরো। গত সপ্তাহে আমি ছিলাম জিরো। কিন্তু আপনাকে নিশ্চয়তা দিতে পারি, ৯ জুন (ডেনমার্কের বিপক্ষে ইউরোর প্রথম ম্যাচ) আমি হব হিরো।’ ডাচরা রোবেনের কথায় নিশ্চয়ই খুশি! ওয়েবসাইট।‘ধারাবাহিকতা’ অধারাবাহিক পারফরম্যান্সের ব্যাপারে তাঁর দল বেশ ধারাবাহিকই থাকল। ডিয়েগো ম্যারাডোনাও মাঠে আরও একবার অগ্নিমূর্তি ধারণ করলেন। আরব আমিরাত লিগে নিজেদের শেষ ম্যাচে আল আহলির কাছে ৬-২ গোলে হারল আল ওয়াসল। ২২ ম্যাচের এই লিগে এটি ওয়াসলের দশম পরাজয়। জয় সাতটি, পাঁচটি ড্র। এদিন ম্যাচের মাঝপথে আহলি কোচ সানচেজ ফ্লোরেসের সঙ্গে স্প্যানিশ ভাষায় উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে ম্যারাডোনার। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ফ্লোরেসের বিপক্ষে এনেছেন ‘অসৌজন্য আচরণের’ অভিযোগও। জিসিসি চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের জন্য প্রথম একাদশকে অবশ্য এদিন বিশ্রাম দিয়েছিলেন ম্যারাডোনা। ওয়েবসাইট।