অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরাজয়ের ক্ষতযন্ত্রণা থেকে মুক্তি পেতে এখন দুটি কাজ করতে পারেন বায়ার্ন মিউনিখের সভাপতি কার্ল-হেইঞ্জ রুমেনিগে। এক. পুরোটা দিনই ঘুমিয়ে কাটিয়ে দেওয়া। নয়তো না ঘুমিয়েই রাত-দিন কাটিয়ে দেওয়া! ঘুম ভাঙলেই যে বুকে যন্ত্রণার কাঁটা বিঁধিয়ে দেয় চ্যাম্পিয়নস লিগের ফাইনালের হারটা। ‘ঘুম থেকে উঠলে প্রথমেই আমার মনে পড়ে চেলসির কাছে হারটা’—বলেছেন রুমেনিগে। এই হারের দুঃখ ভুলতে আর কত দিন লাগে কে জানে! বায়ার্ন সভাপতি নিজের অভিজ্ঞতা থেকেই বুঝতে পারছেন ভুলতে সময় লাগবে, ‘আমি দুবার বিশ্বকাপ ফাইনালে হেরেছি—১৯৮২ ও ১৯৮৬ সালে। কাজেই আমার অভিজ্ঞতা থেকেই আমি জানি ক্ষতটা শুকাতে সময় লাগবে।’ ওয়েবসাইট।মেসি মৃত!‘অন্তত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে, অনুশীলনে হূৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে লিওনেল মেসি মারা গেলেন। তাঁর আত্মা শান্তি লাভ করুক।’ এমন একটা খবর দিয়ে রীতিমতো চমকে দিয়েছিল ফক্স স্পোর্টের লাতিন আমেরিকান টুইটার অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টের অনুসারীর সংখ্যা প্রায় আড়াই লাখ! আর তাই খুব বেশি সময় ধরে টুইটটি না থাকলেও দ্রুত সেই খবর ছড়িয়ে পড়েছে। অনেকে টুইটটির স্ক্রিনশটও নিয়ে রেখেছে। টুইটটি মুছে ফেলে ফক্স স্পোর্টস দুঃখ প্রকাশ করে বলেছে, অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়াতেই এই বিভ্রান্তি। মেসি সুস্থই আছেন। আর্জেন্টিনায় জাতীয় দলের হয়ে প্রস্তুতি নিচ্ছেন। আগামী শনিবার বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরের মুখোমুখি হবে মেসির দল। ওয়েবসাইট। টিটোর হারফুটবল মাঠের সাফল্যে পেপ গার্দিওলাকে ছাড়িয়ে যাওয়া এখনো ‘দিল্লি দূর অস্ত’। বার্সেলোনোর হবু কোচ টিটো ভিলানোভা কিন্তু বিদায়ী কোচের কাছে এরই মধ্যে এক দফা হেরে গেছেন। তবে পাঁচজনের ফুটসালে। কোপা ডেল রে জেতার দুই দিন পর হওয়া এই দাতব্য ফুটসাল ম্যাচে গার্দিওলার দল ১১-৯ গোলে হারিয়েছে ভিলানোভার দলকে। বুসকেটস, ইনিয়েস্তা গোল করেছেন গার্দিওলার দলের হয়ে। ভিলানোভার দলে খেলেছেন জাভি, পিকে। পুয়োল সাইডলাইন থেকে উৎসাহ জুগিয়েছেন বুসকেটস-ইনিয়েস্তাকে। কিন্তু আয়োজনের সবচেয়ে উল্লেখযোগ্য অংশ নাকি ছিল ম্যাচ শেষে ভিয়ার কাতালান নাচ—সারদানা। ওয়েবসাইট।