অন্যকলাম
ম্যানইউর লারাখেলা ছেড়েছেন অনেক দিন হলো। হাতের জাদু খুব একটা দেখার সুযোগ এখন আর হয় না। তবে ব্রায়ান লারা এবার দেখিয়ে দিলেন তাঁর পায়ের জাদু। সেটিও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে! লারার কাছের বন্ধু ডুইট ইয়র্ক একসময় ইউনাইটেডে খেলেছেন। তাঁর সৌজন্যেই ইংলিশ ক্লাবটির সঙ্গে লারার তৈরি হয়েছে একটা সম্পর্ক। এবার লাল জার্সি গায়ে মাঠে নেমে সেই সম্পর্ক আরও পোক্ত করলেন ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি। রোববার কেনসিংটন ওভালে হয়ে গেল ফুটবল লিজেন্ডস আমন্ত্রণমূলক টুর্নামেন্টের ফাইনাল। তাতে লারা-ইয়র্কের দল ৪-৩ গোলে হারিয়েছে চেলসি একাদশকে। চেলসির হয়ে খেলেছেন সদ্যই চ্যাম্পিয়নস লিগ জেতানো রবার্তো ডি মাত্তেও। ওয়েবসাইট। ক্ষত সারতেইতালির ফুটবলে ম্যাচ পাতানোর ক্ষত নতুন নয়। ২০০৬ বিশ্বকাপের আগেও একবার তোলপাড় হয়েছে। তখন বিভিন্ন উদ্যোগ নিয়েছিল ইতালির ফুটবল ফেডারেশন। কিন্তু ম্যাচ পাতানোর বিষবৃক্ষটির শিকড় যে পুরোপুরি উপড়ে ফেলা যায়নি, সেটা বোঝা গেল আবার। ইউরো যখন কড়া নাড়ছে দুয়ারে, সেই সময় ম্যাচ পাতানোর ঝড়। এ ঘটনায় গভীর দুঃখ আর উদ্বেগ প্রকাশ করেছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও মন্টি, ‘এটা আসলেই দুঃখজনক। যেখানে মূল্যবোধের চর্চা হওয়ার কথা, সেখানে খেলা, তারুণ্য, প্রতিদ্বন্দ্বিতা—এসব পরিণত হয়েছে অনৈতিক চর্চা, মিথ্যা আর গলাবাজিতে।’ ইতালির ফুটবলকে পরিচ্ছন্ন করতে দু-তিন বছরের জন্য খেলা বন্ধ করা যায় কি না, সেই বিকল্পও ভেবে দেখতে বলেছেন তিনি। রয়টার্স।আবার বিতর্কেবিতর্ক দিয়েই বুঝি আলোচনায় থাকতে ভালো লাগে আদেম লিয়াইচের। এ মাসের শুরুতে ইতালিয়ান লিগের একটি ম্যাচে মাঠ থেকে উঠিয়ে নেওয়ার সময় কোচের উদ্দেশে বিদ্রূপের করতালি দিয়েছিলেন। সার্বিয়ার ২০ বছর বয়সী এই মিডফিল্ডার এবার খবরে এলেন জাতীয় সংগীত না গাওয়ার কারণে নিষিদ্ধ হয়ে। স্পেনের বিপক্ষে গত প্রীতি ম্যাচটিতে সার্বিয়ান জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানান লিয়াইচ। এ কারণে নিষিদ্ধ করা হলো ফিওরেন্টিনার এই খেলোয়াড়কে। সার্বিয়ান ফুটবল সংস্থা অবশ্য বলছে, জাতীয় সংগীত গাইতে রাজি হলেই আবার জাতীয় দলে ফিরিয়ে আনা হবে তাঁকে। ওয়েবসাইট।