অন্যকলাম
ভাগ্যবতী ভিক্টোরিয়াএই পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী নারী কে? উত্তর: ভিক্টোরিয়া বেকহাম! না, কোনো জরিপ-টরিপ হয়নি। বেকহাম-পত্নী নিজেই দাবি করেছেন এমনটা, ‘এমনটা কখনোই বলব না, “কী কপাল আমার, সারাক্ষণ আলোকচিত্রীরা আঠার মতো লেগেই থাকে পেছনে!” আমি বরং নিজেকে বিশ্বের সবচেয়ে ভাগ্যবতী নারী মনে করি। জীবনে যা কিছুই ঘটুক, সাদরে বরণ করে নিই।’ স্বামী, তিন পুত্র, এক কন্যাকে নিয়ে সত্যিই যেন সুখের ভেলায় ভেসে চলেছেন ভিক্টোরিয়া। ছোট পরিবার সুখী পরিবার—এই তত্ত্বেও বিশ্বাস নেই তাঁর। পঞ্চম সন্তান নেবেন কি না, এমন প্রশ্নের জবাবে বলেছেন, ‘কে জানে, নিতেও পারি।’ ওয়েবসাইট। ঠেকাও রোনালদোএক-দুজন ডিফেন্ডারের কম্মো নয় তাঁকে ঠেকানো। আর তাই ‘ঠেকাও রোনালদো’ মিশন দিয়ে মাঠে তিন-চারজন খেলোয়াড়কে নামানোর পরিকল্পনা করছেন জোয়াকিম লো। ৯ জুন জার্মানি-পর্তুগাল ম্যাচ। জার্মান কোচ জানেন, এই মৌসুমে ক্লাবের হয়ে ৬০ গোল করা রোনালদোর একার সামর্থ্য আছে মোড় ঘুরিয়ে দেওয়ার। আর তাই তাঁর বারুদ নিষ্ক্রিয় করে রাখার ছক কষছেন এখনই। ‘ওকে সারাক্ষণ ঠেকিয়ে রাখার জন্য শুধু একজনকে দায়িত্ব দেওয়া বোকামি। আমি তিন-চারজনকে রাখব ওকে আটকানোর জন্য। ওর বিপক্ষে ওয়ান-টু-ওয়ান পরিস্থিতি তৈরি হোক এমনটা আমি চাই না’—বলেছেন লো। ওয়েবসাইট।