অন্যকলাম
ভুল কারণভুল কারণে পাকিস্তান ক্রিকেটের খবরের শিরোনামে আসার রোগটা আর গেল না। গত বুধবারই খবর পাওয়া গেল এক সন্দেহভাজন জঙ্গিকে আশ্রয় দেওয়ার খবর পেয়ে উমর গুলের বাড়িতে তল্লাশি চালিয়েছে সেনাবাহিনী, গ্রেপ্তার করে নিয়ে গেছে পাকিস্তানি পেসারের ভাইকে। সেই খবর টাটকা থাকতেই এবার খবর মোহাম্মদ সামি। গতিসীমা লঙ্ঘন করে গাড়ি চালানো, অন্যের ক্ষতি করার অপরাধে সামির বিরুদ্ধে অভিযোগ করেছে পুলিশ। ফারুক ইলিয়াস চিমা নামের এক আইনজীবীর অভিযোগের পরিপ্রেক্ষিতে সামির বিরুদ্ধে এফআইআর করল পুলিশ। সামি-গুল দুজন দলের হয়ে শ্রীলঙ্কা সফর করছেন। ওয়েবসাইট।ক্লিন্সমানের চাওয়াযুক্তরাষ্ট্রের ফুটবল এবং ফুটবলারদের জার্মান-দর্শনে উদ্দীপ্ত করতে চাইছেন ইয়ুর্গেন ক্লিন্সমান। ৮ জুন থেকে যুক্তরাষ্ট্র শুরু করবে ২০১৪ বিশ্বকাপ বাছাইপর্বের খেলা। যুক্তরাষ্ট্রের কোচের চাওয়া বাছাইপর্বের আগে তাঁর খেলোয়াড়েরা আরও কঠোর হয়ে উঠুন। মানে, মাঠে নেমে প্রয়োজনে কুৎসিত খেলতে হবে, যাকে বলে ‘রাফ অ্যান্ড টাফ’! গত বুধবার প্রীতি ম্যাচে ব্রাজিলের কাছে ৪-১ গোলে হেরেছে যুক্তরাষ্ট্র। ক্লিন্সমানের দাবি, আমেরিকানরা ব্রাজিলিয়ানদের একটু বেশিই সম্মান করেছে! অর্থাৎ, সেভাবে ট্যাকল করেনি। ক্লিন্সমান তাই শিষ্যদের উদ্দীপ্ত করতে চাইছেন নতুন মন্ত্রে, ‘আমাদের দরকার ধারালো ছুরি, আরও বেশি কদর্য হওয়া। আমরা এখনো সাদাসিধে, ছলাকলাহীন। মানুষ হিসেবে আমাদের নির্দয় হতে হবে।’ এএফপিগম্ভীরের মতআইপিএলের পঞ্চম আসর নিয়ে শেষ পর্যন্ত তৃপ্তির ঢেঁকুরই তুলছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে এ-ও সত্যি, এবারের আইপিএল বেশ কিছু দুর্বল আর স্পর্শকাতর জায়গাও দেখিয়ে দিয়ে গেছে। বিশেষ করে, মাঠের বাইরে খেলোয়াড়দের আচরণ। চ্যাম্পিয়ন কলকাতার অধিনায়ক গৌতম গম্ভীরের মত, খেলোয়াড়দের আচরণ নিয়ন্ত্রণ করতে বিসিসিআই নয়, ফ্র্যাঞ্চাইজিগুলোকেই বেশি ভূমিকা রাখতে হবে। বোর্ডের একার পক্ষে এত খেলোয়াড়ের ওপর চোখ রাখা সম্ভব নয়। আইপিএলকে নেতিবাচক খবরে আনার জন্য নির্দিষ্ট কয়েকজন খেলোয়াড় দায়ী বলে মনে করেন গম্ভীর। এ কারণে গম্ভীর অপরাধী খেলোয়াড়কে বড় জরিমানা ও শাস্তি দেওয়ার পক্ষে। ওয়েবসাইট।