অন্যকলাম
হিংসুটে রোনালদো!চোখের সামনে ক্রিস্টিয়ানো রোনালদোকে দেখতে পেয়ে ছুটে এসেছিল ১০ বছর বয়সী একটি মেয়ে। রোনালদোর দিকে বাড়িয়ে দিয়েছিল অটোগ্রাফের খাতা। কিন্তু রোনালদো মেয়েটিকে অটোগ্রাফ দিতে রাজি হননি। কেন জানেন? কারণ মেয়েটির পরনে ছিল বার্সেলোনার জার্সি! এ কথা উল্লেখ করে রোনালদোর মানসিকতাকে প্রশ্নবিদ্ধ করেছেন মেয়েটির বাবা রবার্ট ফিলিপে। পর্তুগিজ পত্রিকা রেকর্ড-এ একটি চিঠিতে পুরো ঘটনা জানিয়েছেন তিনি। জানিয়েছেন, তাঁর মেয়েও ফুটবল খেলে। অনুশীলনে বার্সার জার্সি পরেই খেলতে গিয়েছিল। কিন্তু রোনালদোদের অনুশীলনের জন্য তাদেরটা বাতিল করা হয়। ওয়েবসাইট। দ্রগবা ওয়াসলে!‘হ্যান্ড অব ম্যারাডোনা’ আবার দেখছে ইংলিশ মিডিয়া। এবার অবশ্য ‘ম্যারাডোনার হস্তক্ষেপ’ এসেছে অন্যভাবে। চেলসি থেকে বিদায় নেওয়া দিদিয়ের দ্রগবাকে নাকি আল ওয়াসলে নিয়ে আসতে চান আর্জেন্টাইন কোচ। দ্রগবা চিনের ক্লাব সাংহাই শেনহুয়ায় যাচ্ছেন বলেই খবর। তবে সপ্তাহে ৩ লাখ পাউন্ডের লোভনীয় বেতনের প্রস্তাব দিয়ে নাকি তাতে বাগড়া দিয়েছেন ম্যারাডোনা। আইভরিয়ান স্ট্রাইকারকে কেনার প্রসঙ্গ ম্যারাডোনা অস্বীকারও করেননি। বলেছেন, ‘পৃথিবীতে কে এমন আছে যে দ্রগবাকে চাইবে না? প্রতিটি দলই একাদশে ওর মতো খেলোয়াড়কে চাইবে।’ চেলসিকে এফএ কাপ ও চ্যাম্পিয়নস লিগ জেতানো ৩৪ বছর বয়সী স্ট্রাইকার নতুন করে চুক্তি করেননি। ওয়েবসাইট।ফার্গির প্রণোদনা বিশ্বাসে মিলায় বস্তু...। এই তত্ত্বে বিশ্বাস রেখেই সমর্থকদের বিশ্বাস রাখার আহ্বান জানাচ্ছেন অ্যালেক্স ফার্গুসন। সদ্য শেষ হওয়া মৌসুমে লিগ, কাপ, এফএ কাপে তো বটেই, চ্যাম্পিয়নস লিগ-ইউরোপা লিগেও চরম ব্যর্থ ম্যানইউ। এর পরও ফার্গুসন সমর্থকদের মৌসুমি টিকিট কিনতে অনুপ্রাণিত করে বলছেন দলের ওপর আস্থা রাখুন, আগামী মৌসুমেই আবার সাফল্যে ভাসবে ওল্ড ট্রাফোর্ড। পাশাপাশি সতর্কও করছেন, ‘ধরে নেবেন, হার্ট অ্যাটাকের আশঙ্কা থাকবে, শেষ মিনিটের অবিশ্বাস্য উত্তেজনা থাকবে এবং আমরা চ্যাম্পিয়নশিপ জিতব।’ এএফপি।