অন্যকলাম
পেট পাতলা...বাতাসে গুঞ্জন—এজেকুয়েল লাভেজ্জি নাকি নাপোলি ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইয়ে যাচ্ছেন। গুঞ্জনটাকে আরও উসকে দিলেন চিয়ারা পিকোনে। হাভিয়ের পাস্তোরের এই প্রেমিকা টুইটারে লাভেজ্জির প্রেমিকা ইয়ানিনা স্ক্রেপান্তেকে অভিনন্দন জানিয়েছেন ‘প্রতিবেশী’ হওয়ার জন্য। পাস্তোরে আগেই যোগ দিয়েছেন পিএসজিতে। খবরটা যে সত্যি, সেটা স্বীকার করেছেন নাপোলির আরেক আর্জেন্টাইন স্ট্রাইকার রবার্তো সসা, ‘লাভেজ্জির সঙ্গে বার্তা আদান-প্রদান হচ্ছিল। এমন সময় যে খবরটা পেলাম, সেটি না পেলেই ভালো হতো—পিএসজির সঙ্গে ওর চুক্তিটা হয়ে গেছে। গত কিছুদিনের গুঞ্জনটা দুর্ভাগ্যজনকভাবে সত্যিই হলো। নাপোলির পক্ষে ওর শূন্যতা পূরণ করা কঠিন হবে।’ ওয়েবসাইট। মামলার হুমকিরোনালদিনহোর সদ্য সাবেক ক্লাব ফ্লামেঙ্গো কিন্তু হুমকি দিয়ে রাখল, তার সঙ্গে চুক্তি করলেই মামলা ঠুকে দেবে। এর পরও চুক্তি করার সাহস দেখাবে পালমেইরাস? ফ্লামেঙ্গোর সঙ্গে রোনালদিনহোর চুক্তি ছিল ২০১৪ পর্যন্ত। কিন্তু সেদিন আদালতে গিয়ে চুক্তি থেকে মুক্তির রায় এনে রোনালদিনহো হয়ে গেছেন স্বাধীন। এখন পালমেইরাসের সঙ্গে আলোচনা চলছে। কিন্তু ফ্লামেঙ্গোর দাবি, তাদের সঙ্গে চুক্তি ভেঙে যাওয়ার আগেই রোনালদিনহোর সঙ্গে সরাসরি যোগাযোগ করেছে পালমেইরাস, যা বেআইনি। নিয়মানুযায়ী কথা বলতে হয় সংশ্লিষ্ট ক্লাব কিংবা এজেন্টের সঙ্গে। পালমেইরাসের কোচ লুইস ফেলিপে স্কলারি অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। দেখা যাক কী হয়! ওয়েবসাইট।এভরার কাণ্ডফ্রান্স জাতীয় দলের প্রতি খেলোয়াড়দের নিবেদন সংবাদমাধ্যমে অনেক দিন ধরেই প্রশ্নবিদ্ধ। এরই মধ্যে প্যাট্রিস এভরা যে কাণ্ড করেছেন, সেটি রীতিমতো আগুনে ঘি ঢালার মতো। জাতীয় দলের জার্সি দিয়ে এভরা নাকি তাঁর পশ্চাদ্দেশ মুছেছেন! সেই দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়। ইউটিউবের সৌজন্যে ইন্টারনেটে ছড়িয়ে গেছে সেই ভিডিও। ফরাসি ম্যাগাজিন লে টেন স্পোর্ত সমালোচনায় ধুয়ে দিয়েছে ম্যানইউ ডিফেন্ডারকে, ‘এটা বিরক্তিকর। ফ্রান্স দলের প্রতি তাঁর যে সম্মানের ঘাটতি আছে, সেটা এর থেকেই বোঝা যায়। একই কাজ তিনি ম্যানইউর জার্সিতেও করছেন, এই দৃশ্য আমরা কল্পনাও করতে পারি না।’ ২০১০ বিশ্বকাপেও খেলোয়াড়দের ধর্মঘটে নেতৃত্ব দিয়েছিলেন এভরা। ওয়েবসাইট।