অন্যকলাম
বেয়াড়া বার্টনমারিও বালোতেল্লিকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতাতেই যেন নেমেছেন জোয়ি বার্টন! গত ১৩ মে লিগের শেষ ম্যাচে তেভেজকে কনুই মেরে ১২ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন কিউপিআর অধিনায়ক। কাল আবার জড়ালেন মারামারিতে। বান্ধবীকে নিয়ে সাতসকালে নৈশক্লাব থেকে ফিরছিলেন। রাস্তায় দুই যুবক কটূক্তি করে গান গাইছিল। ব্যস, তেড়ে গিয়ে একজনের মুখে বসিয়ে দিলেন ঘুষি। পুলিশ ও এক মহিলা এসে খালি গায়ের বার্টনকে নিবৃত করে। ক্ষতবিক্ষত মুখ নিয়ে ওই লোকটি নিজেই সরে যান। ঘটনায় পুলিশ অবশ্য দুই তরুণকে গ্রেপ্তার করেছে। এর আগে একবার জেল খাটা বার্টনের অপকীর্তির ইতিহাস শুধু লম্বাই হচ্ছে! ওয়েবসাইট।তাহলে রোনিও?মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রকে বলা হয় পেশাদার ফুটবলারদের ‘বৃদ্ধাশ্রম’। আয়েশি ফুটবল খেলে অর্থকড়ি উপার্জনের পাশাপাশি জীবনকে উপভোগ করার আশায় বড় ফুটবলাররা ক্যারিয়ারের পড়ন্তবেলায় পাড়ি জমান যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যে। চীনও হয়তো শিগগিরই হয়ে উঠছে ফুটবলারদের ‘বৃদ্ধাশ্রম’। পরিস্থিতি তেমনই। নিকোলাস আনেলকা ইতিমধ্যেই চীনে। গুঞ্জন আছে দিদিয়ের দ্রগবাকে নিয়েও। এবার যোগ হলো রোনালদিনহোর নামও। দুবারের ফিফা বর্ষসেরা ফুটবলারটিকে দলে নিতে আগ্রহী গুয়াংজু ফুলি। চীনা ক্লাবটির ব্রাজিলিয়ান কোচ সার্জিও ফারিয়াসই ব্রাজিলিয়ান এক পত্রিকাকে এটি জানিয়েছেন। সদ্য ফ্লামেঙ্গোর চুক্তি থেকে মুক্তি পাওয়া রোনিকে দুই কোটি ইউরোর লোভনীয় প্রস্তাব দেওয়ার কথা ভাবছে চীনের ক্লাবটি। ওয়েবসাইট।পরামর্শআর ব্রাজিলে নয়, এবার নেইমারকে ইউরোপের বিমান ধরার পরামর্শ দিলেন এডমিলসন। রিয়াল নাকি বার্সা, এই প্রশ্নে বার্সাকেই নেইমারের সঠিক জায়গা মনে করছেন চার মৌসুম বার্সায় কাটানো এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার, ‘বার্সেলোনাই তাঁর (নেইমার) জন্য সঠিক জায়গা। সম্ভব হলে আমিই ওর জন্য সুপারিশ করতাম। সে রোনালদিনহো বা মেসির মতো হতে পারে। তবে ইতিহাস গড়তে হলে তাকে ইউরোপে যেতেই হবে।’ দলবদলের বাজারে কয়েক বছর ধরেই আলোচনায় থাকা নেইমার এখনো সান্তোসের হয়েই খেলছেন। এসি মিলান ডিফেন্ডার থিয়াগো সিলভাকেও বার্সেলোনায় যাওয়ার পরামর্শ দিয়েছেন এডমিলসন। দেখা যাক, স্বদেশি অগ্রজের কথায় তাঁরা কান দেন কি না। ওয়েবসাইট।