অন্যকলাম
আক্কেলসেলামিতাঁরা বুঝতেই পারেননি মজা করতে গিয়ে এমন ফেঁসে যাবেন! দুই অস্ট্রেলিয়ান সাঁতারু নিক ডি আরসি ও কেনরিক মঙ্ক গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। সেখানেই সান্তা ক্লারা আন্তর্জাতিক গ্রাঁ প্রিঁতে অংশ নেওয়ার সময় এক বন্দুকের দোকানে শটগান ও পিস্তল নিয়ে ছবি তোলেন। সেই ছবি আবার ফেসবুকেও দিয়ে দেন। ব্যস খুলে যায় সমালোচনার জ্বালামুখ! সাঁতারু দুজন অবশ্য বলছেন, মজা করা ছাড়া আর কোনো অভিপ্রায় ছিল না। কিন্তু অস্ট্রেলিয়ান অলিম্পিক কমিটি তাঁদের ‘বোকার হদ্দ’ বলে তলবও করেছে। সামনেই অলিম্পিক, এখন আক্কেল সেলামি দিতে গিয়ে লন্ডনে যাওয়াটা না আবার বানচাল হয়ে যায়। এএফপি।রোনালদোর বাজিবাজি ধরতে গেলে টাকা দরকার। ক্রিস্টিয়ানো রোনালদোর ব্রিফকেসভর্তি টাকা থাকলে বাজি ধরতেন পর্তুগাল ও স্পেনের পক্ষে। আরও অনেকের মতো রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকাও গতকাল শুরু হওয়া ২০১২ ইউরোতে শীর্ষ ফেবারিট মানছেন স্পেনকে। বলছেন, ভিসেন্তে দেল বস্কের হাতে যত খেলোয়াড়, চাইলে স্পেন কোচ শিরোপাপ্রত্যাশী দুটো দল নামিয়ে দিতে পারেন! তবে হ্যাঁ, রোনালদোর বাজির দরে একে কিন্তু পর্তুগাল, স্পেন দুইয়ে, ‘আমার যদি ব্রিফকেসভর্তি টাকা থাকত, আমি বাজি ধরতাম পর্তুগাল ও স্পেনের ওপর। আমি ভন্ডামি করতে চাই না। আমি খুবই আশাবাদী, পর্তুগালের পরই আমি যাব স্পেনের পক্ষে।’ ওয়েবসাইট।ফেদেরারও রাগেন!হুয়ান মার্টিন দেল পোত্রোর সঙ্গে কোয়ার্টার ফাইনালের ম্যাচ চলছিল। দ্বিতীয় সেটের টাইব্রেকারে তখনো ২ পয়েন্টে পিছিয়ে ফেদেরার। দর্শকদের দিক থেকে বেশ শোরগোল হচ্ছিল। তখনই একটা শট নেটে লাগার পর সবাইকে অবাক করে চেঁচিয়ে ওঠেন ফেদেরার। চিৎকার করে দর্শকদের মুখ বন্ধ রাখতে বলেন। এমনিতে ফেদেরার, অনেকটা বরফ-শীতল, তাঁকে এতটা চটতে দেখেনি কেউ। টেনিসের আরেক কিংবদন্তি জন ম্যাকেনরো তো বিস্মিতই হলেন, ‘ফেদেরারকে এতটা রাগতে দেখেছি বলে মনে হয় না।’ তাও রক্ষে, ওই সেট হেরেও পরের তিনটি সেট জিতে ৩১ বারের মতো সেমিফাইনালে উঠে যান ১৬ বারের গ্র্যান্ড স্লামজয়ী। এএফপি।