অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটার বোল্টঅস্ট্রেলিয়ার বিগ ব্যাশ টি-টোয়েন্টি কর্তৃপক্ষের উচিত সময় থাকতেই হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে রাখা। নাক-মুখ ফাটিয়ে কতজন ব্যাটসম্যানকে হাসপাতালে যেতে হয় কে জানে! আসন্ন বিগ ব্যাশে শুরু থেকেই বোলিং করতে চান ফাস্ট বোলার উসাইন বোল্ট! মেলবোর্ন স্টারসের সভাপতি এডি মাকগাইয়ার বলেছেন, বিগ ব্যাশে খেলতে আগ্রহী ক্রিকেট-পাগল বোল্ট। অনুশীলনের দরকার পড়বে না। আন্তর্জাতিক ক্রিকেটারদের সঙ্গে খেলার অভিজ্ঞতা তো রয়েছেই। ২০০৯ সালে যেমন প্রদর্শনী ম্যাচে ক্রিস গেইলের স্টাম্প উপড়ে ফেলেছিলেন। তা ছাড়া ক্রিকেট তাঁর ভালোবাসা। ছোটবেলায় ক্রিকেটেই ক্যারিয়ার গড়তে চেয়েছিলেন। তাঁর বাবা ‘না’ করেছিলেন বলেই তো বিশ্ব ব্যাটসম্যানকুলের স্বস্তি! ওয়েবসাইট।চুল নিয়ে ভুললম্বা চুল কেটে ফেলে একেবারে ‘বয়-কাট’! কিছুদিন আগে মারিয়া শারাপোভা এমনই ছবি পোস্ট করেছিলেন ফেসবুকে। হাজার হাজার ভক্ত ছবিতে মন্তব্য করেছিল, শারাপোভার চুল কেটে ফেলায় তারা আহত, মর্মাহত। শুধু শারাপোভা নয়, রুশ টেনিস তারকার দীর্ঘ সোনালি চুলেরও যে প্রেমে পড়েছিলেন অনেকে। পরে অবশ্য শারাপোভা আশ্বস্ত করেছেন, চুল তিনি কাটেননি। এবার ফ্রেঞ্চ ওপেন জিতে ক্যারিয়ার স্লাম পূর্ণ করা শারাপোভা আশ্বস্ত করলেন আবার। বললেন, লম্বা চুল নিয়েই খেলে যাবেন। চুল হয়তো কাটবেন, কিন্তু সেটি অবসরের পরেই। ওয়েবসাইট। তাঁর প্রত্যাখ্যানশচীন টেন্ডুলকার আরও একবার দেখালেন, খেলার মাঠে বা মাঠের বাইরে সবখানেই কেন তিনি অনুকরণীয়। রাজ্যসভার সদস্য হিসেবে বাড়ি দিয়ে তাঁকে সম্মানিতই করতে চেয়েছিল ভারত সরকার। কিন্তু সরকারি বাংলো দেওয়ার প্রস্তাব সবিনয়ে প্রত্যাখ্যান করলেন ক্রিকেট কিংবদন্তি, ‘দিল্লিতে আমি খুব কম দিনই থাকব, তাই সরকারি বাংলোতে থাকার প্রয়োজন দেখছি না। সুবিধাটা নিলে সেটা হবে জনগণের টাকার অপচয়। সবচেয়ে ভালো হয় বাড়িটা এমন কাউকে দেওয়া যার আসলেই ওটা দরকার।’ টেন্ডুলকারের কাছে রাজ্যসভার সদস্য হতে পারাই বড় সম্মানের। বাংলোয় না থেকেও দায়িত্ব পালনে তাঁর অসুবিধা হবে না! ওয়েবসাইট।