অন্যকলাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপহরণকোনো এক অন্ধকার প্রকোষ্ঠে এখন বন্দী আছেন ক্রিস্টিয়ান ওবোডো। তাঁর প্রতিটি মুহূর্তই কাটছে মৃত্যুর আশঙ্কায়। অপহরণকারীরা চেয়েছে মৃত্যুপণ। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য, ওবোডোর পরিবার বেশ নির্লিপ্তভাবেই এই মৃত্যুপণ নিয়ে দর-কষাকষি চালিয়ে যাচ্ছে। অপহরণকারীরা চেয়েছে দেড় লাখ ইউরো, তাঁর বড় ভাই কেনেথ ওবোডো বলছেন এক লাখ ইউরোর বেশি তাঁরা দিতে পারবেন না। ভাইয়ের প্রাণ বাঁচানোর জন্য কেনেথ কেন উৎকণ্ঠিত নন? কারণ নাইজেরিয়াতে অপহরণ অনেকটা আটপৌরে ব্যাপার। আর অপহরণকারীরা ধরেই নিয়েছেন, মাত্রই সিরি ‘আ’র ক্লাব লেচ্চের হয়ে খেলে দেশে ফেরা ক্রিস্টিয়ানের হাতে অনেক টাকা। এই টাকার কারণে পেশাদার ফুটবলাররাই অপহরণকারীদের লক্ষ্যবস্তুতে পরিণত হন। ২০০৮ সালে এভারটনের ডিফেন্ডার জোসেফ ইয়োবোর ভাই ও গত বছর চেলসির জন ওবি মিকেলের বাবাও হয়েছিলেন অপহরণের শিকার। এএফপি।