অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেলে ‘গর্দভ’!দিন কয়েক পরপর খবরের শিরোনাম হতে না পারলে যেন ডিয়েগো ম্যারাডোনার চলেই না! আবারও ম্যারাডোনা বিতর্কে আহ্বান করলেন পেলেকে, এবার তো সরাসরি পেলেকে ‘গর্দভই’ ডেকে বসলেন। আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচে মেসির হ্যাটট্রিকেই পেলেকে এক হাত নেওয়ার মওকা পেয়ে যান ম্যারাডোনা। এর আগে পেলে বলেছিলেন নেইমার মেসির চেয়ে অনেক বেশি ‘পূর্ণাঙ্গ’ খেলোয়াড়। এর পরই ব্রাজিলের সঙ্গে ম্যাচে মেসি করেছেন হ্যাটট্রিক, ওদিকে নেইমার কিন্তু গোলশূন্যই ছিলেন। তাই ম্যারাডোনা আর নিজের মুখ বন্ধ রাখতে পারেননি, ‘গর্দভটাকে যে ওষুধ দেওয়া হয় সেটা এবার বদলানো দরকার।’ ম্যারাডোনার এই খোঁচা খেয়ে পেলে এখন কী বলেন সেটাই দেখার। ওয়েবসাইট।বোল্ট আবারওঅলিম্পিক দুয়ারে। এ সময় একের পর এক দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে খবর আসবেন, অলিম্পিকে আবারও দেখাবেন নিজের বিদ্যুৎ-গতি। কিন্তু অন্য কারণে খবরে এলেন উসাইন বোল্ট। যে খবরে তাঁর ভক্তদের চিন্তায় পড়ে যাওয়ার কথা। রোববার ভোরে নৈশপার্টি থেকে ফেরার পথে জ্যামাইকার কিংস্টনে গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন বিশ্বের দ্রুততম মানব। খবরটি দুশ্চিন্তার। কারণ ২০০৯ সালেও একবার গাড়ি দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছিলেন। এক মাসের মতো ছিটকে গিয়েছিলেন ট্র্যাকের বাইরে। এবার অবশ্য তেমন আঘাত পাননি বলেই জানিয়েছেন তাঁর মুখপাত্র। বোল্ট সুস্থই আছেন বলে জানানো হয়েছে। ওয়েবসাইট। টেনিসপ্রীতিকে জানে, হয়তো ক্রিকেট ব্যাটের বদলে হাতে র‌্যাকেট তুলে নিলে আরেকজন লিয়েন্ডার পেজই হতেন কি না! তবে ছেলেবেলায় কিন্তু টেনিসের প্রতি শচীন টেন্ডুলকারের ছিল ভীষণ আকর্ষণ, হতে চেয়েছিলেন টেনিস কিংবদন্তি জন ম্যাকেনরোর মতো। এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে টেন্ডুলকার যেন তাঁর ছেলেবেলায় ফিরে গেলেন, ‘আমি জন ম্যাকেনরোর মতো হতে চেয়েছিলাম। মাথায় আর হাতে ব্যান্ড পরেই চলাফেরা করতাম। মানুষ আমাকে ম্যাকেনরো ডাকতে শুরু করেছিল। ক্রিকেট ব্যাটটি হাতে নেওয়ায় সেটা অবশ্য আর হয়নি।’ তবে সুনীল গাভাস্কার ও ভিভ রিচার্ডসের প্রতি ভারতবাসী কৃতজ্ঞতা জানাতেই পারেন, তাঁদের খেলা দেখেই তো লিটল মাস্টার ঝুঁকে পড়েন ক্রিকেটে। ওয়েবসাইট।