অন্যকলাম
অবাক অবসরপ্রশাসকদের সৌজন্যে যেমন দেখা যাচ্ছে ক্রিকেটের বিভিন্ন রূপ, তেমনি ক্রিকেটারদের কল্যাণে ইদানীং দেখা যাচ্ছে নানা রকমের অবসর। কেউ ছাড়েন টেস্ট, কেউ ওয়ানডে, কেউ বা দুটিই ছেড়ে শুধু টি-টোয়েন্টি। কেউ কেউ আবার সব ছেড়ে শুধু আইপিএল। সাইমন ক্যাটিচ দেখালেন সম্পূর্ণ নতুন এক অবসর। আনুষ্ঠানিকভাবে বিদায় না বললেও অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়ে গেছে গত বছরই। প্রথম শ্রেণীর ক্রিকেট খেলছিলেন, এবার সেটাও ছাড়লেন। তবে অর্ধেক! পরিবারকে সময় দিতে চান বলে দেশে আর প্রথম শ্রেণীর ক্রিকেট খেলবেন না ৩৭ বছর বয়সী ব্যাটসম্যান। তবে খেলে যেতে চান কাউন্টি ক্রিকেট। কিন্তু পরিবারকে সময় দিতে চাইলে তো হওয়া উচিত ছিল উল্টোটা! এ সময়ের ক্রিকেটারদের মন বোঝা বেজায় মুশকিল। এএফপি।অতি লোভেনিষেধাজ্ঞা সত্ত্বেও নারীদের কাছে টিকিট বিক্রির দায়ে ইরানের একটি সিনেমা হল বন্ধ করে দিয়েছে পুলিশ। টেলিভিশনে তো বটেই; ফুটবল-পাগল ইরানে সিনেমা হলের বড় পর্দায়ও দেখানো হচ্ছে ২০১২ ইউরোর খেলা। শুধু খেলাই নয়, দলগুলোর অনুশীলনের পর্বও প্রদর্শিত হচ্ছে হলগুলোতে। ২০১০ বিশ্বকাপ ও ২০১১ এশিয়া কাপ থেকেই ইরানে ব্যাপারটা জনপ্রিয়। তবে হলগুলোর শুধুই পুরুষদের কাছে টিকিট বিক্রির অনুমতি আছে। খেলা দেখার সময় দর্শক উত্তেজিত হয়ে যায়, মাঝেমধ্যে অশ্লীল-কুরুচিপূর্ণ বাক্যবিনিময় কিংবা নোংরা কৌতুক করে। এসব ভেবেই নারীদের কাছে টিকিট বিক্রি নিষিদ্ধ। কিন্তু ওই সিনেমা কমপ্লেক্স কর্তৃপক্ষ নিষেধ অমান্য করে বাড়তি মুনাফার আশায় নারীদের কাছে টিকিট বিক্রি করে যাচ্ছিল। এএফপি।পাটকেলফ্রান্স তখনো এক গোলে পিছিয়ে, গোলের জন্য মরিয়া হয়ে খেলছিল তারা। ৩৯ মিনিটে সামির নাসরির দুর্দান্ত শটে সমতা ফেরানোর পরই টাচলাইনের দিকে ছুটে যান নাসরি। ঠোঁটে আঙুল চেপে কাকে যেন চিৎকার করে মুখ বন্ধ রাখতে বললেন। এর পরেই টুইটারে শুরু হয়ে যায় জল্পনাকল্পনা, কাকে চুপ করতে বলেছিলেন নাসরি? পরে অবশ্য নাসরি নিজেই মুখ খুলেছেন এ নিয়ে, ‘কথাটা লে’কিপের একজন সাংবাদিককেই বলেছিলাম।’ ফ্রান্সের হয়ে নাসরি নাকি একদমই ম্রিয়মাণ—এ অপবাদ বেশ কিছুদিন ধরেই দেওয়া হচ্ছিল তাঁকে। অবশেষে মাঠেই মোক্ষম জবাবটা দিলেন তিনি, দারুণ এক গোল করে যেন জানান দিলেন, নিন্দুকদের দিন শেষ। এএফপি।