অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমলা মেরকেল!ভদ্রমহিলা জার্মানির অন্ধ সমর্থক। জার্মানির খেলা হলে গ্যালারিতে চিৎকার-চেঁচামেচিও কম করেন না। গত সপ্তাহে তো জার্মান ফুটবল দলের ক্যাম্পে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে বসে খেলেনও। সেই ছবি আপলোড করলেন নিজের ওয়েবসাইটে। কিন্তু এত কিছুর পরও প্রশ্ন জাগছে, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল ভেতরে ভেতরে আসলে হল্যান্ডের সমর্থক নন তো? পরশু ইউরোতে জার্মানি-হল্যান্ড ম্যাচ দেখতে গিয়ে নিজের সমর্থক সত্তাকে নিজেই সন্দেহের নিচে ফেলে দিয়েছেন। চির বৈরীদের সঙ্গে লড়াই। কোথায় জান-প্রাণ ঢেলে জার্মানিকে সমর্থন করবেন তা নয়, মেরকেল পরে এলেন ফিকে কমলা রঙের এক ব্লেজার!ডাচদের জাতীয় রং কমলা, মেরকেলের গায়েও কমলা। সংবাদমাধ্যম বিস্মিত। দ্য বিল্ড অভিমানভরে লিখল, ‘কীভাবে পারলে...?’ এনআরসি হ্যান্ডেলসব্লেড সরাসরি প্রশ্নই ছুড়ে দিল, ‘মেরকেল কি তাহলে গোপন ডাচ সমর্থক?’ রয়টার্স।ঘড়ি উদ্ধারপ্রযুক্তির ব্যবহারেই এক দিনের মাথায় উদ্ধার হলো রাফায়েল নাদালের চুরি যাওয়া দামি হাতঘড়িটি। গ্রেপ্তার হয়েছে চোরবাবাজিও। ধরা পড়ার ব্যবস্থা অবশ্য চোর নিজেই করেছে। প্যারিসে নাদাল যে হোটেলে ছিলেন, সেই হোটেলেরই এক কর্মচারী এই কাজটা করেছেন। নিজের আইডি ব্যাজ ব্যবহার করেই নাদালের স্যুটে ঢুকে ঘড়িটি সরিয়েছিলেন। নাদালের কক্ষে কে কে ঢুকেছিলেন সেটা পরীক্ষা করেই চোর শনাক্ত করেছে প্যারিস পুলিশ। ধরা পড়ার পর নিজের বাড়ির কাছের রেললাইনের পাশে লুকানো জায়গা থেকে ঘড়িটি বের করে দেয় ওই কর্মচারী। জার্মানি থেকে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন নাদাল। এএফপি।