অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মায়ের খুশিসন্তানের সাফল্যে সব মা-ই গর্বিত হোন। থিওডর জেব্রে সেলাসির মা-ও গর্বিত। কিন্তু চেক প্রজাতন্ত্রের ডিফেন্ডারের স্কুলশিক্ষিকা মা আসলে এভাবে খুশি হতে চাননি! মা চেয়েছিলেন ছেলে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে। তাই সেলাসি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ার বদলে ফুটবল নিয়ে মেতে ওঠেন, মা খুবই হতাশ হন। মায়ের হতাশা এখন মুছে যাওয়ার কথা। কারণ দেশের প্রথম কৃষ্ণাঙ্গ খেলোয়াড় হিসেবে জাতীয় দলে ডাক পেয়ে সেলাসি খেলছেন ইউরোতেও। সেই আনন্দেই সেলাসির রসিকতা, ‘সম্ভবত তিনি এখন কিছুটা খুশি!’ ওয়েবসাইট।হরিষে বিষাদপর্তুগালের সঙ্গে ম্যাচে দুই গোল করে আনন্দে ভাসছিলেন নিকোলাস বেন্ডনার। কিন্তু গোল উদ্যাপন করতে গিয়েই করে ফেলেন মস্ত ভুল। শর্টস খুলে দেখিয়ে ফেলেন স্পনসরের নামাঙ্কিত অন্তর্বাস। উয়েফার চোখে এটি ‘অ্যাম্বুশ মার্কেটিং’। বেন্ডনারকে হয়তো দাঁড়াতে হবে উয়েফার শৃঙ্খলা কমিটির সামনে। আজ জার্মানি-পরীক্ষার দিনে এই উটকো ঝামেলা ডেনিশ স্ট্রাইকারের জন্য এটা একটা বাড়তি চাপ। এএফপি।