অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে মেসি...অবশেষে! মুখে কুলুপ এঁটে থাকা লিওনেল মেসি প্রথম স্বীকার করলেন তিনি বাবা হতে চলেছেন। শুধু তা-ই নয়, ভবিষ্যদ্বাণী করলেন, তাঁর একটি পুত্রসন্তান আসছে। আর্জেন্টিনা পেতে যাচ্ছে জুনিয়র মেসিকে! প্রেমিকা আন্তোনেল্লা রোকুজ্জো সন্তানসম্ভবা—এমন গুঞ্জন ছিল। সেটিকে মেসি উসকে দেন ইকুয়েডরের বিপক্ষে গোল উদ্যাপনের সময় বল জার্সির নিচে চালান করে। কিন্তু মুখে কিছু বলছিলেন না। বললেন এই প্রথম, ‘আশা করি, আমার একটি ছেলে হবে। আমরা আসলে এটা নিয়ে কিছু বলতে চাইনি, কারণ ব্যক্তিগত জীবনটা আড়ালেই রাখতে চাই। কিন্তু বারবার প্রশ্ন উঠছিল। তাই ভাবলাম, আনন্দটা সবার সঙ্গে ভাগাভাগি করি।’ ওয়েবসাইট।রিয়াল ‘স্বর্গ’রিয়াল মাদ্রিদে খেলার এমনই গুণ যে মার্সেলো এখন স্বর্গ-নরকও চিনতে পারছেন। আগেও দুবার লা লিগা জিতেছেন। কিন্তু এবারের জয়টাই তাঁর মনে গেঁথে গেল ভীষণভাবে। এতটাই তিনি সুখী যে রিয়াল দলটাকে এখন তাঁর স্বর্গই মনে হচ্ছে, ‘পুরো দলটা এমনই উন্নতি করেছিল যে আমার মনে হচ্ছিল যেন স্বর্গে খেলছি। লিগ জেতা ছাড়াও আমরা অনেক রেকর্ডই ভেঙেছি।’ রিয়ালে নিয়মিত হতে অনেক কাঠখড় অবশ্য পোড়াতে হয়েছে তাঁকে, সাবেক রিয়াল তারকা স্বদেশি রবার্তো কার্লোসের ছায়ায় ঢাকা পড়ে ছিলেন অনেক দিন। এখন অবশ্য প্রথম একাদশে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন, রিয়াল তো তাঁর কাছে স্বর্গ মনে হবেই। ওয়েবসাইট।নেপালি দূতএভারেস্ট বিজয়ের মৌসুমে হিমালয়ের দেশে মহেন্দ্র সিং ধোনি। তবে পবর্তারোহণের কোনো ইচ্ছা নেই ভারত অধিনায়কের। নেপালে গেছেন ক্রিকেটের কাজেই। খেলা না থাকলেও ধোনি কাটাচ্ছেন ব্যস্ত সময়। ভারতীয় সেনাবাহিনীর শুভেচ্ছাদূত হিসেবে গত সপ্তাহে ঘুরে এলেন জম্মু ও কাশ্মীর সীমান্তে। এবার মনোনীত হয়েছেন নেপাল ক্রিকেটের শুভেচ্ছাদূত। আগামী সপ্তাহেই নেপালে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। তাই দেশটায় একটু ক্রিকেটের জোয়ার তুলতে গিয়েছিলেন ধোনি। ব্যস্ততার শেষ নয় এখানেই। আগামী সপ্তাহেই দিল্লিতে ব্যস্ত সময় কাটাবেন পণ্যের দূতিয়ালি কাজে, সঙ্গে থাকবেন ফুটবল তারকা দিদিয়ের দ্রগবা!